সাভার প্রতিনিধি
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই : রিজওয়ানা হাসান

বক্তব্য দেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি : কালবেলা
বক্তব্য দেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি : কালবেলা

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এ নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, এই নির্বাচনে দেশের জনগণ পরিবর্তনের পক্ষে রায় দেবে বলে সরকার আশাবাদী।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে সাভারের রেডিও কলোনি মাঠে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ বেতার কর্তৃক বাস্তবায়নাধীন ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় আয়োজিত এক বহিরাঙ্গন অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

তথ্য উপদেষ্টা বলেন, আসন্ন নির্বাচনে জনগণ ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে পরিবর্তনের পক্ষে অবস্থান নেবে। এই ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমেই দেশে আর কখনো স্বৈরাচার ফিরে আসতে পারবে না।

অনুষ্ঠানে গণভোট ২০২৬, নারী ও শিশুদের অধিকার, সামাজিক সচেতনতা এবং উন্নয়নমূলক বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

এ সময় উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, অতিরিক্ত সচিব (উন্নয়ন) ও প্রকল্প পরিচালক মোহাম্মদ ইয়াসীন, যুগ্ম সচিব রিয়াসাত আল ওয়াসিফ এবং বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল / ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘এমটিবি ট্রেড এক্স’ চালু, মিলবে যে সুবিধা

শান্তি চুক্তি হলেও তাৎক্ষণিকভাবে মুক্ত হবে না ইরানের জব্দকৃত সম্পদ : ট্রাম্প

পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা উত্তর কোরিয়ার

নিরাপদ খাদ্যে মুনাফা দেখলে চলবে না: এমপি রতন

বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ, চোটে কাঁদলেন এই তারকা

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সরকারের অদক্ষতা জনগণকে হতাশ করেছে : হামিদুর রহমান

ডিসি কার্যালয়ে বিএনপি দুই নেতার হাতাহাতি

১০

লেবাননের স্বাধীনতাকামী গোষ্ঠীর সদরদপ্তরে ইসরায়েলি হামলা

১১

পরিবারের জন্য কেনাকাটা করে ফেরার পথে প্রবাসী নিহত

১২

জার্সি পরা মিঠুন সাহার ছবিটি এআই জেনারেটেড

১৩

বিরতি ভেঙে নতুন গান নিয়ে ফিরছেন মেহরাব

১৪

অধ্যাপিকাকে হত্যা করতে ১৪০০ কিমি পাড়ি দিল দম্পতি

১৫

সংসদে আমির হামজা / ‘৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না’

১৬

নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মী আটক

১৭

গাজীপুর পৌরসভার সাবেক মেয়র মারা গেছেন

১৮

ক্লাব ক্যাটাগরি থেকে বোর্ড পরিচালক হলেন যারা

১৯

গান শোনাতে ঢাকা আসছেন অনুপম রায়

২০
X