তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ০২:১৮ এএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ০১:১৪ পিএম
প্রিন্ট সংস্করণ

বড় পর্দায় মেহজাবীন

বড় পর্দায় মেহজাবীন

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ‘মেহজাবীন চৌধুরী’। চলতি বছরে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর অভিনীত প্রথম সিনেমা ‘সাবা’ টরন্টো, বুসানসহ বিশ্বের বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ও প্রশংসিত হয়। এবার আসতে চলেছে তার দ্বিতীয় সিনেমা ‘প্রিয় মালতী’। সত্য কাহিনিনির্ভর এই গল্পে নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন।

একজন নারীর জীবনে আবহমান সমস্যা, প্রতিকূলতা এবং সংগ্রাম করে টিকে থাকার লড়াইকে বাস্তবিক রূপে ফুটিয়ে তুলেছে পরিচালক। ‘প্রিয় মালতী’ সিনেমার মধ্য দিয়েই বড় পর্দার পরিচালক হিসেবে পা রাখতে যাচ্ছেন শঙ্খ দাশগুপ্ত। সিনেমাটি আসছে ২০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

রোববার গুলশানের একটি ক্লাবের প্রেস মিটে সিনেমার অন্যান্য কলাকৌশলী নিয়ে তারা ঝলমলে আসরে অভিনেত্রী জানালেন, মালতী হয়ে ওঠার গল্প। এই সিনেমার জন্য প্রথমবার বরিশাল যাওয়া এবং লঞ্চে ওঠার অভিজ্ঞতা হয়েছে তার। এ ছাড়া মেকআপ নিয়ে স্বাভাবিক মানুষের মাঝে মিশে গেলেও মেহজাবীনকে চিনতে পারতেন না দর্শক। বিষয়টি উপভোগ করেছেন তিনি।

মেহজাবীন ছাড়া সিনেমায় আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভী রিজু প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

১০

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

১১

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

১২

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১৩

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১৪

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১৫

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১৬

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১৭

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১৮

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

২০
X