তামজিদ হোসেন
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫, ০৩:০৫ এএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ০১:১৩ পিএম
প্রিন্ট সংস্করণ

বছর মাতাবে মার্ভেলের ৩ সিনেমা

বছর মাতাবে মার্ভেলের ৩ সিনেমা

মার্ভেল সিনেমা ইউনিভার্স প্রতিবারই নতুন সিনেমা উপহার দিয়ে দর্শকদের মুগ্ধ করে। এই সিনেমাগুলো শুধু বিশ্বব্যাপী বক্স অফিসে সাফল্য অর্জন করে না, বরং প্রতিটি চলচ্চিত্র নতুন গল্প ও চরিত্র উপস্থাপন করে ভক্তদের জন্য এক অবিশ্বাস্য অভিজ্ঞতার সারথি হয়ে ওঠে। তারই পরিপ্রেক্ষিতে এ বছর দর্শক মাতাতে আসছে মার্ভেলের তিন সিনেমা।

থান্ডারবোল্টস জেক শ্রেয়ার পরিচালিত ‘থান্ডারবোল্টস’ সিনেমায় দেখা যাবে বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন একটি দলকে, যাদের সিআইএ এবং মার্কিন সরকারের জন্য মিশন পরিচালনা করতে ভ্যালেন্টিনা অ্যালেগ্রা ডি ফন্টেইন নিয়োগ করে। পুরো সিনেমা জুড়ে এই দলটিকে দেখা যাবে মার্কিন সরকারের হয়ে বিভিন্ন মিশনে অংশগ্রহণ করতে। ছবিটিতে অভিনয় করেছেন ফ্লোরেন্স পুগ, ডেভিড হারবার, সেবাস্তিয়ান স্ট্যান, রাচেল উইজসহ আরও অনেকে। সিনেমাটি আগামী ২ মে মুক্তি পাবে।

ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড জুলিয়াস ওনাহর পরিচালনায় নির্মিত সিনেমা ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’-এর ট্রেলার এরই মধ্যে বেশ সাড়া ফেলেছে দর্শকমহলে। এদিকে প্রথমবারের মতো এই সিনেমায় ক্যাপ্টেন আমেরিকার চরিত্রে দেখা যাবে অ্যান্থনি ম্যাকিকে।

ছবিটির গল্পে দেখা যাবে, ইউএস প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার পর ক্যাপ্টেন আমেরিকা সরকারি সামরিক পদে নিয়োগের ডাক পান। তবে স্যাম উইলসন ‘অ্যান্থনি ম্যাকি’ দায়িত্ব নেওয়ার আগে একটি বিশাল আন্তর্জাতিক ষড়যন্ত্রের তদন্ত শুরু করেন রেড হাল্কের বিরুদ্ধে, যা নিয়েই এগিয়ে যাবে এ সিনেমার কাহিনি। ম্যাকির পাশাপাশি এই চলচ্চিত্রে আরও অভিনয় করছেন ড্যানি রামিরেজ নতুন ‘ফ্যালকন’, কার্ল লাম্বলি ‘আইজায়াহ ব্র্যাডলি’, শিরা হ্যাস ইসরায়েলি ‘সাবরা’, জিয়ানকাতলো এসপোসিতো ‘সাইডওয়াইন্ডার’, লিভ টাইলার ‘বেটি রস’, টিম ব্লেক নেলসন স্যামুয়েল ‘স্টার্নস দ্য লিডার’ হিসেবে পর্দায় উপস্থিত হবেন। সিনেমাটি মুক্তি পাবে আগামী ১৪ ফেব্রুয়ারি।

দ্য ফ্যান্টাস্টিক ফোর: ফার্স্ট স্টেপ ম্যাট শাকম্যান পরিচালিত ‘দ্য ফ্যান্টাস্টিক ফোর: ফার্স্ট স্টেপ’ সিনেমাটি একটি আমেরিকান সুপারহিরো চলচ্চিত্র, যা ১৯৬০ সালে প্রকাশিত মার্ভেল কমিকসের সুপারহিরো দল ‘ফ্যান্টাস্টিক ফোরের’ ওপর ভিত্তি করে নির্মিত হচ্ছে। ছবিটির গল্পে দেখা যাবে রেট্রো-ফিউচারিস্টিক পৃথিবীতে ফ্যান্টাস্টিক ফোর তাদের বাড়িকে রক্ষা করছে মহাজাগতিক সত্তা গ্যালাকটাস এবং রহস্যময় হেরাল্ড সিলভার সার্ফার দ্বারা গ্রাস হওয়া থেকে। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন পেড্রো প্যাসকেল, ভেনেসা কিরবি, জোসেফ কুইনসহ আরও অনেকে। সিনেমাটি মুক্তি পাবে চলতি বছর ২৫ জুলাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে ট্রেন চলাচল বন্ধ

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

১০

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

১১

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

১২

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

১৩

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

১৪

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

১৫

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৬

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

১৭

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

১৮

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

১৯

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

২০
X