তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ০২:০৭ এএম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ১২:৪১ পিএম
প্রিন্ট সংস্করণ

দিশার হলিউড অভিষেক

দিশার হলিউড অভিষেক
দিশার হলিউড অভিষেক

ভারতের জনপ্রিয় অভিনেত্রী দিশা পাটানি। হিন্দি সিনেমায় অভিনয়ের পাশাপাশি মডেল হিসেবেও রয়েছে তার খ্যাতি। ২০১৫ সালে পুরি জগন্নাথের পরিচালিত ‘লোফার’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বি-টাউনে অভিষেক হয় তার। এরপর একাধিক সিনেমায় সাফল্যের সঙ্গে কাজ করেন এ সুন্দরী। তবে এবার ভক্তদের চমকে দিয়ে হলিউডে পা রাখতে চলেছেন দিশা।

সম্প্রতি ‘হলিগার্ডস’ নামক হলিউডের একটি ওয়েব সিরিজে কাজ করছেন দিশা পাটানি। যেখানে তিনি ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াসের অভিনেতা টাইরেস গিবসন ও হ্যারি গুডউন্সের বিপরীতে অভিনয় করছেন। বর্তমানে তারা মেক্সিকোর দুরাঙ্গতে শুট করছেন। এরই মধ্যে সিরিজটির বিহাইন্ড দ্য সিনের কিছু ছবি প্রকাশ পেয়েছে ইন্টারনেট দুনিয়ায়, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ছবিটিতে দেখা যায়, অভিনেতা-অভিনেত্রী প্রাণবন্তভাবে ক্যামেরায় ধারণ করা তাদের অভিনয় প্রিভিউ করছেন।

দিশার হলিউডের এ সিরিজটি তার ক্যারিয়ারের একটি বড় মাইলফলক হিসেবে চিহ্নিত হতে যাচ্ছে। পাশাপাশি তিনি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমার জন্যও প্রস্তুতি নিচ্ছেন, যা জনপ্রিয় ওয়েলকাম ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তির সিনেমা। আহমেদ খান পরিচালিত এ চলচ্চিত্রটি মুক্তি পেতে চলেছে চলতি বছর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ষোলোতে কানাডা, দক্ষিণ আফ্রিকার বিদায়

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

দেশে আবারও ভূমিকম্প

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতাদের পরিদর্শন, মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টির আহ্বান

ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

১০

প্রথম ৪ অর্থবছরের কর পরিশোধ করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

১১

দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী টুকু

১২

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : ক্রীড়া প্রতিমন্ত্রী

১৩

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ পেলেন বিরোধীদলীয় এমপিরা

১৪

আর্জেন্টিনার তিনটি ম্যাচের ফলাফলই আগে বলে দেন শান্ত

১৫

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

১৬

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

১৭

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

১৮

হাবিপ্রবিতে তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

১৯

বিশ্বকাপের পরই বিয়ে করবেন রোনালদো

২০
X