তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩০ এএম
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪২ পিএম
প্রিন্ট সংস্করণ

যেতে হবে বহুদূর: পূজা

যেতে হবে বহুদূর: পূজা

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি। বড় পর্দার পাশাপাশি তিনি নাম লিখিয়েছেন ওটিটিতেও। দুই জায়গায় রয়েছে তার ব্যস্ততা। বসন্ত উৎসব উপলক্ষে বর্তমানে তিনি আছেন মালয়েশিয়া। সেখানে বাংলাদেশের একটি স্যাটেলাইট চ্যানেল তার জন্য নৈশভোজের আয়োজন রাখে। এরপর উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পূজা। যেখানে নিজের বিয়ে ও ক্যারিয়ার নিয়ে কথা বলেন।

পূজা মনে করেন, অভিনয় ক্যারিয়ারের এখন তিনি সুন্দর সময়ে আছেন। তাই আপাতত অভিনয়ের প্রতি মনোযোগী থাকতে চান। কাজ করতে চান ভিন্ন ভিন্ন চরিত্রে, যা নিয়ে তিনি বলেন, ‘আমি একজন অভিনেত্রী। আমার ব্যক্তিজীবন নিয়ে ভক্তদের আগ্রহ থাকবে এটাই স্বাভাবিক। গণমাধ্যমের বরাতে তারা জানতে চান কবে আমি বিয়ে করছি। তাদের উদ্দেশে আমি বলব, পূজা এখনই বিয়ে করছে না। বিয়ে করলেই তো জীবনের একটা পার্ট শেষ হয়ে গেল। আগে নিজের ক্যারিয়ার সেটেল করি। তারপর বিয়ে নিয়ে ভাবা যাবে। আপাতত সিনেমা নিয়েই ব্যস্ত থাকতে চাই। আমার কাছে মনে হয়, আমি এখনো সেটেল নই। আরও অনেকদূর পাড়ি দিতে হবে, যেতে হবে বহুদূর। বহুদূর না গিয়ে বিয়েটা করে ফেললে মাঝপথেই তো আটকে গেলাম।’

এ সময় উপস্থিত সাংবাদিকদের নিজের অভিনয়ের শুরুর গল্পটা সম্পর্কেও জানান। পূজা বলেন, ‘ছোটবেলায় বিভিন্ন সিনেমায় বাচ্চাদের ডায়ালগ দেখে আয়নার সামনে গিয়ে প্র্যাকটিস করতাম। আমার মা-বাবা বলত, ও কিছু একটা হবে। তখন আসলে কেউই জানত না যে আমি চলচ্চিত্রে কাজ করব। শৈশবটা ওরকমই কেটেছে। আর কিশোরী হওয়ার পর তো শিশুশিল্পী হিসেবে জার্নিটা শুরু, আর

এখন নায়িকা।’

এরপর প্রবাসীদের উদ্দেশে এ তারকা আরও বলেন, ‘আমাদের সবারই বাংলাদেশকে বেশি বেশি ভালোবাসতে হবে। মনে রাখতে হবে সবার আগে দেশ। তাই দেশের ভালোর জন্য নিজেদের উজাড় করে দিতে হবে।’

পূজাকে সবশেষ রায়হান রাফির ওয়েব সিরিজ ‘ব্ল্যাক মানি’তে দেখা যায়। সিরিজে তার চরিত্র নজর কাড়ে দর্শকদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে টুঙ্গিপাড়ায় ব্যাপক নিরাপত্তা

হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ বাড়ায় তেলের দাম কমল

বিশ্ববাজারে দাম কমেছে স্বর্ণের

আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবেন আদালত: তথ্য উপদেষ্টা

শসা তেঁতো কি না হাতে নিয়েই বুঝবেন যেভাবে

ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকায় ছেলেকে ত্যাগের ঘোষণা বাবার

প্রতিষ্ঠাবার্ষিকী ও মহররম ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ : ডিএমপি

যুদ্ধবিরতি লঙ্ঘন হলে পাল্টা জবাব, হিজবুল্লাহর হুঁশিয়ারি

কামরুল-মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

১০

‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সাভারে, অবস্থা পর্যবেক্ষণে ১৩ সদস্যের কমিটি

১১

ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী

১২

ফ্রান্সে তীব্র গরমে ১৮ জনের মৃত্যু

১৩

পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার 

১৪

মনিপুর স্কুলে নতুন এডহক কমিটি, প্রশাসনিক দায়িত্ব পাচ্ছেন শিক্ষা ক্যাডার কর্মকর্তারা 

১৫

আওয়ামী লীগ নেতাকর্মীদের ‘প্রতিহতের’ ঘোষণা বিএনপির

১৬

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

১৭

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

১৮

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

১৯

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

২০
X