তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০৮ এএম
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫২ এএম
প্রিন্ট সংস্করণ

নতুন আঙ্গিকে পুরোনো ৭ গান

নতুন আঙ্গিকে পুরোনো ৭ গান

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী, অভিনেতা, মডেল ও উপস্থাপক তাহসান খান। অভিনয়, গান ও টিভিতে একটি অনুষ্ঠান উপস্থাপনায় ব্যস্ত সময় যাচ্ছে তার। এবার জানা গেল নতুন আঙ্গিকে প্রকাশ করা হবে তার পুরোনো সাতটি গান। এ প্রসঙ্গে তাহসান জানান, অভিনয় এবং উপস্থাপনায় তার ব্যস্ততা থাকলেও গান করতে তিনি সবসময়ই ভালোবাসেন। তাইতো নিজের গাওয়া গানগুলো নিয়ে তার পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনা থেকে এবার নিজের পুরোনো সাতটি গান আবারও নতুন করে গাওয়ার উদ্যোগ নিয়েছেন তিনি।। কারণ এই শিল্পী মনে করেন গানগুলো নতুন আঙ্গিকে উপস্থাপিত হোক। এরই মধ্যে গানগুলো নিয়ে কাজ শুরু হয়েছে। যেসব গান তাহসান নতুন করে করতে যাচ্ছেন সেই গানগুলো হচ্ছে ‘একটাই তুমি’, ‘মন কারিগর’, ‘কেউ না জানুক’, ‘চাইলে আমার’, ‘তোমার আমার’, ‘বৃষ্টিতে প্রাকৃতিক’, ‘প্রেমাতাল’। এর মধ্যে ‘চাইলে আমার’ ও ‘তোমার আমার’ গান দুটিকে ম্যাশআপ করে একটি গান হিসেবে প্রকাশ করা হবে। শিল্পী জানিয়েছেন, এরই মধ্যে সংগীতায়োজনসহ সব কাজ শেষ। এদিকে ভালোবাসা দিবসে প্রকাশ হয়েছে তাহসানের গাওয়া ‘জনম জনম’ শিরোনামের একটি সিনেমার গান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হত্যা মামলার আসামির গরু বিক্রি করে দিলেন বিএনপি নেতা

সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা 

তেলের দাম আরও কমেছে, বাজারে স্বস্তি

ডিআর কঙ্গোকে হারিয়ে নকআউট পর্বে কলম্বিয়া

স্কুল-কলেজের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ইরানের প্রতিরক্ষা নিয়ে কথা বলার সুযোগ নেই: পেজেশকিয়ান

হত্যা মামলার আসামি গ্রেপ্তার

বিশ্বকাপে মেসির মুখোমুখি হওয়া দারুণ হবে: রোনালদো

এরবিলের নতুন আকর্ষণ ‘হ্যাঙ্গিং গার্ডেনস অব ব্যাবিলন’

১০

শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার

১১

প্রকৃতি মাতানো অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘ডোরাকাটা বাঘ’

১২

পে-স্কেল নিয়ে বসছে সভা, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

১৩

সেতুর অভাবে দুর্ভোগে ১০ গ্রামের মানুষ, অর্ধশতক ধরে নৌকাই ভরসা

১৪

১০ হাজার মানুষকে বাংলাদেশে পাঠিয়েছি: শুভেন্দু

১৫

ভয়াবহ রূপ নিচ্ছে যমুনা নদীর ভাঙন

১৬

ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শন করবেন আইএইএর পরিদর্শকরা: ট্রাম্প

১৭

কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে যুদ্ধ নয়, প্রস্তাব পাস

১৮

মালদ্বীপ প্রবাসীদের রেমিট্যান্স প্রেরণ সহজ করতে হাইকমিশনের উদ্যোগ

১৯

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল গ্রেপ্তার

২০
X