কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৮ মার্চ ২০২৫, ১১:৫২ এএম
প্রিন্ট সংস্করণ

বলিউডে নারী দিবস

বলিউডে নারী দিবস

বিশ্ব নারী দিবস আজ। প্রতি বছর বিশ্বজুড়ে নারীর কৃতিত্বকে স্মরণ ও সম্মান জানাতে এই দিনটি পালন করা হয়। লিঙ্গবৈষম্য সম্পর্কে সচেতনতা বাড়াতে এই দিনটি বিশেষ ভূমিকা পালন করে আসছে। এবার আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে হাইওয়ে, কুইন এবং ফ্যাশনের মতো নারীকেন্দ্রিক সিনেমাগুলো আবার বড় পর্দায় মুক্তি পাচ্ছে বলিউডে

হাইওয়ে (২০১৪)

ইমতিয়াজ আলী পরিচালিত ‘হাইওয়ে’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেন আলিয়া ভাট। এটি অপহৃত একজন নারীর গল্প। একটি ঘটনাকে কেন্দ্র করে এক অনন্য জীবন পরিবর্তনকারী যাত্রায় বেরিয়ে পড়ে। ছবিটির অসাধারণ দৃশ্যায়ন এবং এ. আর. রহমানের সংগীত একে আরও প্রাণবন্ত করে তুলেছে। এতে আলিয়া ছাড়াও রণদীপ হুদা গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন।

ফ্যাশন (২০০৮)

উৎসবে প্রদর্শিত প্রধান তিনটি সিনেমার অন্যতম ফ্যাশন। এটি মুক্তি পেয়েছিল ২০০৮ সালে। মধুর ভান্ডারকর পরিচালিত এই ছবিতে মুম্বাইয়ের ফ্যাশন ইন্ডাস্ট্রির নিষ্ঠুর বাস্তবতা তুলে ধরা হয়। সিনেমাটি সে সময় ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছিল। এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেন প্রিয়াঙ্কা চোপড়া, কঙ্গনা রানাউত ও মুগ্ধা গডসে।

কুইন (২০১৪)

বিকাশ বহেল পরিচালিত নারীকেন্দ্রিক আলোচিত ছবি ‘কুইন’। কঙ্গনা রানাউত এই ছবিতে অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার অর্জন করেন। এই সিনেমাটিকে নারীর স্বাধীনতা ও আত্মনির্ভরতার এক অনন্য উদাহরণ হিসেবে গণ্য করা হয়। শুধু এই তিন ছবিই নয়, নারী দিবস উপলক্ষে ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে অন্যান্য পুরোনো সিনেমার পুনঃপ্রদর্শনী চলবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

নেইমার ভক্তদের জন্য সুখবর

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

১০

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

১১

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

১২

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

১৩

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

১৪

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

১৫

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

১৬

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

১৭

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

১৮

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

১৯

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

২০
X