তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৮ মার্চ ২০২৫, ১১:৪০ এএম
প্রিন্ট সংস্করণ

বিটিভিতে ‘বাবার ভিটা’

বিটিভিতে ‘বাবার ভিটা’

রূপার বাবা-মায়ের মৃত্যুর পর তার ছোট ফুপু মালা ও তাকে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করে তার আপন চাচা। সে তাদের না জানিয়ে সব জমি একাই ভোগ করতে থাকে। এর মধ্যে কিছু জমি মোটা অঙ্কের টাকার বিনিময়ে বন্ধকও দেয়।

এদিকে রূপা সজল নামে গ্রামের একটা ছেলেকে ভালোবাসে। এটি তার চাচা মেনে নিতে চায় না। রূপা ও সজলের সম্পর্কের বিষয়টি গ্রামের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। এতে ইন্ধন দেয় তার চাচা। অন্যদিকে রূপা, মালা ও সজল মিলে পরিকল্পনা করে কীভাবে তারা বাবার ভিটার অধিকার ফিরে পাবে।

রূপা তার বাবার রেখে যাওয়া পুরোনো ডায়েরির লেখা থেকে অনুমান করে তাদের বাগানে মাটির নিচে লুকানো সিন্ধুকে বাড়ির পুরোনো দলিল রাখা আছে। সেই সিন্ধুকে কি আসলেই ভিটার দলিল খুঁজে পাবে সে?

সম্পত্তির অধিকার, পারিবারিক দ্বন্দ্ব ও প্রেমে বিরোধ—এসব নিয়েই নির্মিত হয়েছে বাংলাদেশ টেলিভিশনের নাটক ‘বাবার ভিটা’। মাহফুজুর রহমানের রচনায় এটি প্রযোজনা করেছেন আব্দুল্লাহ আল মামুন।

নাটকে অভিনয় করেছেন সুভাশিষ ভৌমিক, সাবিহা জামান, তানজিলা হক মাইশা, রেজওয়ান পারভেজ, বিমল ব্যানার্জী, রোকাইয়া জান্নাত, হামজা আনোয়ার, ওহাব মিয়া, রাকিব ও ইউসুফ আলী খান। এটি প্রচারিত হবে আজ রাত ৯টায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

২০ টাকার ঝালমুড়ি নিয়ে বিরোধ, যুবককে ছুরিকাঘাত

জুলাইয়েই মিলতে পারে পে-স্কেলের সম্পূর্ণ বেতন, গেজেট নিয়ে নতুন বার্তা

জুলাই শহীদ ছেলের অনুদানের টাকায় বাবার দ্বিতীয় বিয়ে, সমালোচনার ঝড়

প্রকৃতির অনিন্দ্যসুন্দর সৃষ্টি ‘জামুই’ প্রজাপতি

ব্রাজিল ম্যাচের আগে বড় ধাক্কা খেল জাপান

স্কুল নেই, হাসপাতাল নেই, নেই যাতায়াতের রাস্তা

প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের

বাউফলে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটে জিম্মি রোগীরা

যুক্তরাষ্ট্র-ইসরায়েল প্রস্তাবিত চুক্তি প্রত্যাখ্যান করল লেবানন

১০

সহজে ডট বিডি-ডট বাংলা ডোমেইন নিবন্ধনের সুযোগ

১১

ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স / অ্যানেসথেসিওলজিস্ট না থাকায় ব্যাহত চিকিৎসাসেবা

১২

বাহরাইনকে কঠোর সতর্কবার্তা দিল ইরান

১৩

এক কর্মকর্তার কাঁধে ৬৭ স্কুল

১৪

জেনে নিন আজ ঢাকায় কোথায় কী?

১৫

২৯ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

২৯ জুন / আজকের নামাজের সময়সূচি

১৭

হরমুজ ইস্যুতে আপাতত সংঘাত বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান

১৮

দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে আজ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৯

পাকিস্তানের বিমান হামলায় বহু বেসামরিক হতাহত, দাবি আফগানিস্তানের

২০
X