তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১০ মার্চ ২০২৫, ০২:৪৭ এএম
আপডেট : ১০ মার্চ ২০২৫, ০৯:৫১ এএম
প্রিন্ট সংস্করণ

দীর্ঘ শো টাইম নিয়ে আসছে অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ

অ্যাভেটার ফ্রাঞ্চাজির তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। ছবি: সংগৃহীত
অ্যাভেটার ফ্রাঞ্চাজির তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। ছবি: সংগৃহীত

চলতি বছরের ১৯ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে নির্মাতা জেমস ক্যামেরুনের পরিচালনায় অ্যাভেটার ফ্রাঞ্চাজির তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমাটি। তবে আসন্ন এ সিনেমার শো টাইম পূর্বের সিনেমার থেকে দীর্ঘ হতে চলেছে। সম্প্রতি এম্পায়ার ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যামেরন বলেন, ‘তৃতীয় পর্বের সময়কাল বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কারণ তখন আমার মাথায় প্রচুর আইডিয়া জমা হয়েছিল। তবে সিনেমাটি একটা সময় বুলেট ট্রেনের মতো দ্রুত গতিতে এগোচ্ছিল এবং আমরা চরিত্রগুলো যথেষ্ট গভীরভাবে বিশ্লেষণ করতে পারছিলাম না। তাই আমি আমার সহকর্মীদের বলি, বন্ধুরা, আমাদের সিনেমার চরিত্রগুলোকে আলাদা করে ফুটিয়ে তুলতে হবে। যার ফলস্বরূপ, তৃতীয় কিস্তির সিনেমাটির শো টাইম দ্বিতীয়টির চেয়ে একটু দীর্ঘ হবে।’ এদিকে সিনেমাটির বিষয়ে চিত্রনাট্যকার আমান্ডা সিলভার বলেন, অ্যাভেটার: ফায়ার অ্যান্ড অ্যাশ, ‘দ্য ওয়ে অব ওয়াটার’ পর্বের থেকে আলাদা একটি সিনেমা হতে চলেছে, কারণ এর গল্প শুধু অ্যাকশন ও ভিজ্যুয়াল স্পেকট্যাকলের বাইরে গিয়ে চরিত্রগুলোর গভীর বিশ্লেষণ নিয়ে কাজ করবে। যা দর্শকদের দারুণ একটা অনুভূতি উপহার দেবে।

এদিকে ২০২৪ সালের আগস্টে ডিজনির ডি ২৩ এক্সপোতে ক্যামেরন সিনেমার অফিসিয়াল টাইটেল ঘোষণা ও কনসেপ্ট আর্ট প্রদর্শন করেন। প্রকাশিত কনসেপ্ট আর্টে দেখা যায়, বিশাল আকাশযান, জো সালদানার চরিত্র নেইটিরিকে একটি ব্যানশিতে চড়ে থাকতে দেখা যায় এবং অ্যাশ পিপল নামে নাভি জনগোষ্ঠীকে একটি আগুনের চুলার চারপাশে জড়ো হয়ে থাকতে দেখা যায়। সিনেমাটির বিষয়ে নির্মাতা জানান, চলচ্চিত্রটিতে প্যান্ডোরার এমন কিছু অংশ দেখা যাবে, যা আগে কখনো দেখা যায়নি পূর্বের সিনেমায়। আসন্ন এ চলচ্চিত্রটিতে অভিনয় করছেন, জো সালদানা, কেট উইন্সলেট, সিগর্নি ওয়েভার, স্টিফেন ল্যাংসহ আরও অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসিল্যান্ডের ওপর হামলা: প্রধান আসামি ফয়সাল গ্রেপ্তার

পাকিস্তানে আপত্তিকর ধর্মীয় সম্প্রচারের অভিযোগে টেলিভিশন চ্যানেলের সম্প্রচার স্থগিত

বিপৎসীমার ওপরে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ব্যারাজের সব কপাট

মামাতো বোনকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ

প্রধানমন্ত্রীর নির্দেশে বান্দরবানের সেই তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

হামলার শিকার রুয়েটের তিন শিক্ষার্থী, থানায় অভিযোগ

আর্জেন্টিনার খেলা দেখা নিয়ে সংঘর্ষ, আহত ২০

এটিএম বুথের টাকা লুট, ‘পরকীয়া প্রেমিকাকে’ বিয়ে করতে গিয়ে ধরা

১০

সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

১১

২৭ রানে ৮ উইকেট হারিয়ে ১৪০-এ অলআউট বাংলাদেশ

১২

টানা তৃতীয়বার ‘গ্রেট প্লেস টু ওয়ার্ক’ স্বীকৃতি অর্জন মেটলাইফ বাংলাদেশের

১৩

চট্টগ্রাম বন্দরের এনসিটি-সিসিটি ইজারা বাতিলের দাবিতে সমাবেশের ঘোষণা

১৪

‘কসাই শামীম’ গ্রেপ্তার

১৫

হাসিনাকে দেশে এনে ফাঁসিতে ঝোলানো হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৬

রূপপুরের বিদ্যুৎ নিয়ে সুখবর দিলেন প্রযুক্তিমন্ত্রী

১৭

সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

১৮

এ বছরই দেশে ফিরব: এনডিটিভিকে শেখ হাসিনা

১৯

ফ্রান্সে বিমান বিধ্বস্তে ১১ জনের মৃত্যু

২০
X