বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৫, ১০:২২ পিএম
অনলাইন সংস্করণ

লাস ভেগাসে `অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’-এর এক ঝলক

লাস ভেগাসে `অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’-এর এক ঝলক। ছবি : সংগৃহীত
লাস ভেগাসে `অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’-এর এক ঝলক। ছবি : সংগৃহীত

মার্কিন নির্মাতা জেমস ক্যামেরন। তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’-এর প্রথম ট্রেলার বৃহস্পতিবার লাস ভেগাসে অনুষ্ঠিত সিনেমাকনে দেখানো হয়, যা দর্শকের জন্য এখনো উন্মুক্ত করা হয়নি।

এটি জেমস ক্যামেরনের জনপ্রিয় অ্যাভাটার সিরিজের তৃতীয় সিনেমা। আগের দুই কিস্তির মতো এবার দেরি হয়নি। ক্যামেরন আগেই সব সিক্যুয়েল একসঙ্গে শুট করে রেখেছেন। তাই সময়মতো মুক্তি পেতে চলেছে সিনেমাটি।

সিনেমাকনে দর্শকদের থ্রিডি ট্রেলারে দেখানো হয় প্যান্ডোরার মনোমুগ্ধকর প্রকৃতি। সেখানে দেখা যায় দুটি নতুন না’ভি উপজাতি—‘উইন্ড ট্রেডার’ ও ‘ফায়ার পিপল’, যা দেখে উপস্থিত অনেক তারকাই মন্তব্য করেছেন এবার আরও দুর্ধর্ষ কিছু আনতে যাচ্ছেন জেমস। ২০০৯ সালের প্রথম অ্যাভাটার ও ২০২২ সালের ‘দ্য ওয়ে অব ওয়াটার’—দুটিই ২ বিলিয়ন ডলারের বেশি আয় করেছে। এবারও সে সাফল্য ধরে রাখতে চায় ক্যামেরনের দল।

যদি ‘ফায়ার অ্যান্ড অ্যাশ’ও সেই লক্ষ্যে পৌঁছে যায়, তাহলে এটি হবে ইতিহাসের প্রথম সিরিজ যার তিনটি সিনেমা ২ বিলিয়নের ক্লাবে থাকবে। ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ মুক্তি পাবে আগামী ১৯ ডিসেম্বর। এরপর ‘অ্যাভাটার ৪’ আসবে ২০২৯ সালের ২১ ডিসেম্বর। আর পঞ্চম ছবি আসবে ২০৩১ সালের ১৯ ডিসেম্বর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুঁজে পাওয়া যাচ্ছে না আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

তিয়েনআনমেন স্কয়ারে প্রধানমন্ত্রী তারেক রহমানের পুষ্পস্তবক অর্পণ

নকআউটে ওঠার লড়াইয়ে মাঠে নেমেছে প্যারাগুয়ে-অস্ট্রেলিয়া

তাজিয়া মিছিল: রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলার নির্দেশনা

যুক্তরাষ্ট্রের বিপক্ষে তুরস্কের দুর্দান্ত প্রত্যাবর্তন, শুরুতেই ১-১ গোল

পবিত্র আশুরা আজ

জার্মানির প্রথম পরাজয়ে বিশ্বকাপে বড় অঘটন, নকআউটে ইকুয়েডর

‘শেখ হাসিনা দেশকে কারাগারে পরিণত করেছিল’

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫

সুইডেনের বিপক্ষে ড্র / নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ যে ফুটবল পরাশক্তি

১০

দেশের ১৪ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১১

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

তিউনিসিয়াকে হারিয়ে দাপটের সঙ্গে নকআউটে ডাচরা

১৩

আজকের নামাজের সময়সূচি

১৪

চীনের প্রেসিডেন্টের সঙ্গে আজ সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী

১৫

বঙ্গোপসাগরে নিখোঁজ, সৈকতে মিলল জেলের মরদেহ

১৬

কুষ্টিয়া সীমান্তে ফের বিএসএফের পুশইন, বিজিবির পুশ ব্যাক

১৭

বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার

১৮

সম্পত্তির লোভে মাকে নির্যাতন, ছেলে গ্রেপ্তার

১৯

যমুনায় নেমেছিল গোসলে, লাশ হয়ে ফিরল ২ শিক্ষার্থী 

২০
X