তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৭ জুলাই ২০২৫, ০৮:৫০ এএম
প্রিন্ট সংস্করণ

কঙ্গনার সমর্থন

কঙ্গনার সমর্থন

অশ্লীল ও কুরুচিকর কনটেন্ট ছড়ানোর অভিযোগে ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ২৪টি ওটিটি প্ল্যাটফর্ম ও অ্যাপ নিষিদ্ধ করেছে।

সরকারের এই পদক্ষেপকে সময়সাপেক্ষ ও গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত।

এমন সিদ্ধান্ত নিয়ে কঙ্গনা বলেন, ‘আমাদের দেশের সংস্কৃতি, সামাজিক মূল্যবোধ আর ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে এমন পদক্ষেপ বহু আগেই নেওয়া উচিত ছিল। কারণ স্বাধীনভাবে কাজের সুযোগ নিয়ে প্ল্যাটফর্মগুলো এরই মধ্যে সমাজের অনেক ক্ষতি করে ফেলেছে।

আমি সরকারের এই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানাচ্ছি।’

তিনি আরও উল্লেখ করেন, অবৈধ কনটেন্ট ছড়ানো প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধে এ ধরনের ব্যবস্থা সত্যিই প্রশংসনীয়।

অনেক দিন ধরেই কিছু ভারতীয় ওটিটি অ্যাপে ‘সফট পর্ন’ ধরনের কনটেন্ট ও অশালীন বিজ্ঞাপন প্রচারিত হচ্ছিল। এসব নিয়ে সমালোচনার মুখে পড়লেও ব্যবস্থা নেওয়া হয়নি।

অবশেষে সরকারের সরাসরি হস্তক্ষেপে বন্ধ হয়ে গেল সেসব প্ল্যাটফর্ম। নিষিদ্ধ হওয়া অ্যাপের তালিকায় উল্লেখযোগ্য হলো—‘অলট’, ‘উল্লু’, ‘বিগ শটস অ্যাপ’, ‘দেশিফ্লিক্স’, ‘নভরসা লাইট’, ‘গুলাব অ্যাপ’, ‘কঙ্গন অ্যাপ’, ‘জলওয়া অ্যাপ’, ‘মুডেক্স’, ‘হিটপ্রাইম’, ‘হলচল অ্যাপ’, ‘ট্রিফ্লিকস’, ‘শো-এক্স’ ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩

পৃথিবী থেকে হারিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ, তালিকায় আরও ১৬ অঞ্চল

যমুনা সেতু পশ্চিম মহাসড়কে ১২ কিলোমিটার তীব্র যানজট

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির আশঙ্কা

মিরপুরের পূরবী মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

আনন্দভ্রমণ শেষে ফেরার পথে প্রাণ গেল ২ বন্ধুর

দিল্লিতে নিজ ফ্ল্যাটে খুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা, রহস্য ঘনীভূত

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল অধিদপ্তর

দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে

আগামী সপ্তাহে উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং

১০

আশুলিয়ায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৪

১১

দিল্লির হোটেলে আগুন দেখে পালান মালিক, গ্রেপ্তারের পর দিলেন স্বীকারোক্তি

১২

ক্ষেপণাস্ত্র হামলায় দুমড়েমুচড়ে গেল ইসরায়েলি ট্যাংক

১৩

বজ্রপাতে কিশোর ছেলের মৃত্যু, আহত মা

১৪

প্রস্তুতি ম্যাচে ফ্রান্সকে হারিয়ে আইভরি কোস্টের চমক

১৫

সিরাজগঞ্জে বাসচাপায় দম্পতিসহ নিহত ৩

১৬

যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার টার্গেট কিউবার প্রেসিডেন্ট

১৭

বিশ্ব পরিবেশ দিবস আজ

১৮

পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৯

দুপুরের মধ্যে দেশের ৮ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

২০
X