বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
তামজিদ হোসেন
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৯ জুলাই ২০২৫, ১০:১৪ এএম
প্রিন্ট সংস্করণ

এই অর্জন শুধু ব্যক্তিগত নয়

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্র নির্মাতা সাদেক সাব্বির ব্রাজিলে আয়োজিত আন্তর্জাতিক ওয়েব সিরিজ উৎসব ‘রিও ওয়েবফেস্ট ২০২৫’-এ বিচারক হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। তিনি টেকনিক্যাল জুরি হিসেবে আমন্ত্রণ পেয়েছেন। প্রথমবার কোনো বাংলাদেশি নির্মাতা এ মর্যাদাপূর্ণ উৎসবের বিচারক প্যানেলে স্থান পেলেন। বিষয়টি নিয়ে এই পরিচালক কথা বলেছেন কালবেলার সঙ্গে। লিখেছেন তামজিদ হোসেন

আপনি বিশ্বের অন্যতম বড় ওয়েবফেস্টের জুরি হয়েছেন—কেমন অনুভব করছেন?

সাদেক সাব্বির: এটি আমার জন্য এক অসাধারণ সম্মান ও গর্বের মুহূর্ত। বিশ্বের এত বড় একটি প্ল্যাটফর্মে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারা আমার ক্যারিয়ারের অন্যতম বড় স্বীকৃতি। এ অর্জন শুধু ব্যক্তিগত নয়, বরং দেশীয় নির্মাতাদের জন্যও উৎসাহব্যঞ্জক।

রিও ওয়েবফেস্টের সঙ্গে আপনার পরিচয় বা যুক্ত হওয়ার পেছনের গল্পটা জানতে চাই...

সাদেক সাব্বির: আমার ‘দ্য লাস্ট ওয়ার্ড’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সাউথ কোরিয়ার ইয়সু ইন্টারন্যাশনাল ওয়েবফেস্টে নমিনেশন পায়। সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে গিয়েই ব্রাজিলের রিও ওয়েবফেস্টের সঙ্গে প্রথম পরিচয় হয়। আমার কিছু কাজ বিদেশি ফেস্টিভ্যালে নির্বাচিত হওয়ার পর আয়োজকদের সঙ্গে সরাসরি যোগাযোগ হয়, সেখান থেকেই এ আমন্ত্রণ আসে।

এ উৎসবে আপনার কার্যক্রম শুরু হবে কবে থেকে?

সাদেক সাব্বির: আগস্টের শুরুর দিকে প্রি-সিলেক্টেড কনটেন্ট রিভিউ শুরু হবে। জুরি বোর্ডের সদস্যদের ২০ দিনের মধ্যে এগুলো শেষ করতে হবে এবং সেপ্টেম্বরে ইভেন্ট অনুষ্ঠিত হবে। সেখানে জুরি বোর্ডের সব সদস্য উপস্থিত থাকবেন।

জুরি বোর্ডে আপনার সঙ্গে আর কে কে আছেন?

সাদেক সাব্বির: বিভিন্ন দেশের পরিচালক, লেখক ও অভিনেতারা এখানে যুক্ত হচ্ছেন। যদিও চূড়ান্ত তালিকা এখনো আমার হাতে আসেনি।

দেশে এখন পর্যন্ত আপনি কী কী কাজ করেছেন এবং বর্তমানে ব্যস্ততা কী নিয়ে?

সাদেক সাব্বির: নির্মাতা হিসেবে আমি ত্রিশের অধিক নির্মাণ করেছি। বেশ কিছু শর্টফিল্ম, ডকুমেন্টারি বানিয়েছি। ২০২৪ সালে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে ইউএনডিপি অ্যাওয়ার্ড পেয়েছি এবং দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছি। এখন আমার একটি ফিচার ফিল্মের প্রি-প্রোডাকশনে ব্যস্ত।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১০

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১১

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১২

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৩

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৪

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৫

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৬

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৭

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৮

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৯

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

২০
X