বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০১ আগস্ট ২০২৫, ০৯:১৪ এএম
প্রিন্ট সংস্করণ

ডালাসে আবর্ত-দ্য সার্কেল

ডালাসে আবর্ত-দ্য সার্কেল

বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আবর্ত-দ্য সার্কেল’ নির্বাচিত হয়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে আয়োজিত ‘৮ম বেঙ্গলি ফিল্ম ফেস্টিভাল অব ডালাস ২০২৫’-এ।

মাহামুদুল হাসান টিপুর পরিচালনায় নির্মিত ২৪ মিনিট দৈর্ঘ্যের এ চলচ্চিত্রটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই দম্পতি। চিত্রনাট্য লিখেছেন কাজী আসাদ। চিত্রগ্রহণে ছিলেন দানিয়েল ড্যানি এবং শিল্প নির্দেশনায় থিউফেলাস স্কট।

চলচ্চিত্রটির কাহিনি গড়ে উঠেছে বাংলাদেশের এক নির্জন সমুদ্রসৈকতের পাশের একটি কাঁকড়া ভাজার দোকানকে কেন্দ্র করে। যেখানে এক উপকূলবর্তী নারীর নীরব সংগ্রাম, সামাজিক চাপ এবং জীবনকে ঘিরে থাকা সীমাবদ্ধতার চক্র থেকে মুক্ত হওয়ার আকাঙ্ক্ষা উঠে এসেছে।

অভিনেত্রী জুঁই বলেন, ‘বাংলাদেশের উপকূলবর্তী এক নারীর গল্প এটি, যার জীবনের দ্বন্দ্ব এবং আত্মপ্রত্যয়ের প্রতিচ্ছবি পর্দায় তুলে ধরার চেষ্টা করেছি আমরা।’

‘আবর্ত’ প্রদর্শিত হবে উৎসবের দ্বিতীয় দিন, ২ আগস্ট স্থানীয় সময় রাত ৮টা ৩০ মিনিটে, ডালাসের অ্যাঞ্জেলিকা ফিল্ম সেন্টার অ্যান্ড ক্যাফেতে।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে জমা পড়া ২৩৮টি আন্তর্জাতিক চলচ্চিত্রের মধ্য থেকে মাত্র ৪টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এ আসরের জন্য নির্বাচিত হয়েছে। তাদের মধ্যেই জায়গা করে নিয়েছে ‘আবর্ত’।

উল্লেখযোগ্যভাবে, একই সেশনে প্রদর্শিত হবে কিংবদন্তি ভারতীয় চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের জীবনীভিত্তিক ফিচার ফিল্ম ‘পদাতিক’, যা নির্মাণ করেছেন সৃজিত মুখার্জি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১০

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১১

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১২

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৩

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৪

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৫

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৬

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৭

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৮

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৯

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

২০
X