তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১২ আগস্ট ২০২৫, ০৮:৫৫ এএম
প্রিন্ট সংস্করণ

হৃদয়ের নতুন সিনেমা ‘রাক্ষস’

প্রধান চরিত্রে সিয়াম
হৃদয়ের নতুন সিনেমা ‘রাক্ষস’

পরিচালক মেহেদী হাসান হৃদয়। অসংখ্য দর্শকপ্রিয় নাটকের এ নির্মাতার অভিষেক হয়েছে সিনেমাতেও। এ বছর ঈদুল ফিতরে মুক্তি পায় তার পরিচালনায় প্রথম সিনেমা ‘বরবাদ’। বিগ বাজেট ও ব্যতিক্রম ধাঁচের গল্পে নির্মিত এ সিনেমা দিয়ে শুরুতেই বাজিমাত করে দেন তিনি। গড়তে থাকেন একের পর এক ইতিহাস। নিজেও পৌঁছে যান জনপ্রিয়তার শিখরে। দর্শক ভালোবাসার কথা মাথায় রেখে আরও একটি নতুন প্রজেক্টে হাত দিয়েছেন তিনি। সিনেমার নাম ‘রাক্ষস’।

বরবাদের মতো এ সিনেমায়ও দেখা যাবে ধুমধাম অ্যাকশন, ক্রাইম ও রোমান্স। সিনেমাটির নির্মাতা আগেই কিছু বলতে চান না। তবে সূত্র জানিয়েছে, এরই মধ্যে শেষ হয়েছে গল্পের কাজ। এ বছরের নভেম্বরে হবে এর শুটিং। সে অনুযায়ী প্রস্তুতি চলছে।

নির্মাতা হৃদয়ের এক ঘনিষ্ঠ সূত্র বলেন, বরবাদের থেকেও অধিক বাজেটে নির্মিত হবে ‘রাক্ষস’ সিনেমাটি। যেখানে প্রধান চরিত্রে অভিনয় করবেন নায়ক সিয়াম আহমেদ। নায়িকা এখনো ঠিক হয়নি। এ মাসের মধ্যেই সিয়ামের বিপরীতে কাকে দেখা যাবে তা নিশ্চিত করা হবে।’ হৃদয়ের ‘বরবাদ’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। তার বিপরীতে দেখা যায় কলকাতার নায়িকা ইধিকা পালকে। তবে হৃদয় এবার তার সিনেমায় দেশি নায়িকাকে নিয়ে কাজ করবেন বলেও নিশ্চিত করেছে তার ঘনিষ্ঠ সূত্র। সব ঠিক থাকলে ২০২৬ সালের যে কোনো ঈদে সিনেমাটি বড় পর্দায় মুক্তি দেওয়া হবে বলেও নিশ্চিত করেন তিনি।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X