তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ০৮:৩২ এএম
প্রিন্ট সংস্করণ

কাঠগড়ায় জাহ্নবী

অভিনেত্রী জাহ্নবী কাপুর। ছবি: সংগৃহীত
অভিনেত্রী জাহ্নবী কাপুর। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর এখনো অনেকের কাছে শ্রীদেবীকন্যা হিসেবেই বেশি পরিচিত। একাধিক সিনেমায় অভিনয় করলেও দক্ষ অভিনেত্রী হিসেবে নিজেকে পুরোপুরি প্রমাণ করতে পারেননি তিনি। বরং তারকাসন্তান হিসেবে বারবার সমালোচনার মুখে পড়েছেন। এবারও তার ব্যতিক্রম হলো না।

মুক্তির অপেক্ষায় রয়েছে জাহ্নবীর নতুন সিনেমা ‘পরম সুন্দরী’। এ ছবিতে তিনি অভিনয় করেছেন এক মালয়ালি নারীর চরিত্রে। আর এ নিয়েই শুরু হয়েছে সমালোচনা। বিশেষ করে তার উচ্চারণ এবং পোশাকের জন্য তাকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন অনেকে।

তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে আসন্ন সিনেমাটি নিয়ে আশাবাদী মন্তব্য করেছেন জাহ্নবী। তিনি বলেন, ‘অবশেষে আমি এমন একটি গল্পের সিনেমায় অভিনয় করেছি, যেখানে আমার পছন্দের সবকিছুই ছিল। এটি আমাকে আমার শিকড়ের দিকে যাওয়ার সুযোগ দিয়েছে। সত্যি বলতে আমি মালয়ালি নই, আমার মা-ও ছিলেন না। কিন্তু এখানে আমার চরিত্রটি অর্ধেক তামিল, অর্ধেক মালয়ালি। আমি সবসময়ই এই ভূখণ্ড এবং সংস্কৃতির প্রতি আগ্রহী। আমি মালয়ালম সিনেমার ভক্তও। গল্পটি ছিল খুব মজার এবং দুর্দান্ত। এর অংশ হতে পেরে আমি আনন্দিত।’ তুষার জালোটা পরিচালিত ‘পরম সুন্দরী’ ছবিতে জাহ্নবীর বিপরীতে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা। সিনেমাটি মুক্তি পাবে ২৯ আগস্ট।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর পাল্টা হামলা, নিহত ১

ইয়ামালের বাবা হওয়া নিয়ে প্রচারিত ছবিটি এআই জেনারেটেড: রিউমর স্ক্যানার

ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার কমিটি ঘোষণা

গুরুত্বপূর্ণ ম্যাচে বেটিং সন্দেহ, তদন্তের মুখে বিশ্বচ্যাম্পিয়নরা

মারা গেলেন দুবারের সাবেক মেয়র

এক ইলিশ ৬ হাজার ৮২৫ টাকায় বিক্রি

কমছে সুনামগঞ্জের নদ-নদীর পানি 

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার

সবজির বাজারে আগুন, ক্রেতাদের নাভিশ্বাস

১০

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

১১

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

১২

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

১৩

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

১৪

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

১৫

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

১৬

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

১৭

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

১৮

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

১৯

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

২০
X