বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
রাজু আহমেদ
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ১০:৫৭ এএম
প্রিন্ট সংস্করণ

আমি বর্তমানে বাঁচতে পছন্দ করি: ভাবনা

আশনা হাবিব ভাবনা। ছবি : সংগৃহীত
আশনা হাবিব ভাবনা। ছবি : সংগৃহীত

ছোট পর্দা পেরিয়ে এখন পুরোপুরি সিনেমাকেন্দ্রিক ব্যস্ততায় ডুবে আছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। তবে স্রোতে গা ভাসিয়ে একের পর এক সিনেমা করতে নারাজ তিনি। বরাবরই খুব সিলেক্টিভ এই অভিনেত্রী জানান, অভিনেতা হিসেবে তিনি ‘অনেক লোভী’, তাই গতানুগতিক বাণিজ্যিক ছবির বাইরে গিয়ে ‘সমানে সমান’ চরিত্রেই কাজ করতে চান।

সম্প্রতি একটি অনুষ্ঠানে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ভাবনা তার বর্তমান ব্যস্ততা ও কাজের দর্শন তুলে ধরেন।

‘চার সিনেমা মুক্তির অপেক্ষায়’

বর্তমান ব্যস্ততা নিয়ে ভাবনা বলেন, “আমার সব ব্যস্ততা এখন সিনেমাকেন্দ্রিক। চারটি সিনেমা পেন্ডিং আছে। ‘পায়েল’ সিনেমার একটি গানের শুটিং বাকি ছিল, সেটা সম্পন্ন হয়েছে। ‘চারুলতা’র শুটিং শেষ, দুই সপ্তাহ পর ডাবিং শুরু হবে। বলা যায়, চারটি ছবিরই ৮০ শতাংশ কাজ শেষ।”

‘সব সিনেমাই কমার্শিয়াল’

প্রায়ই বিকল্প ধারার ছবিতে দেখা মেলায় বাণিজ্যিক ছবিতে কাজ করার বিষয়ে প্রশ্নের মুখোমুখি হন ভাবনা। এ প্রসঙ্গে তিনি তার নিজস্ব দর্শন তুলে ধরেন। ভাবনা বলেন, ‘আমি মনে করি সব সিনেমাই আসলে কমার্শিয়াল সিনেমা। কারণ সিনেমা বানাতে পয়সা লাগে। আমি একটা ছবি আঁকলেও চাইব সেটা দর্শকদের সামনে আনতে।’

তবে ‘গতানুগতিক’ বাণিজ্যিক ছবি এড়িয়ে চলেন তিনি। ভাবনার ভাষ্য, ‘আপনি এটা বলতে পারেন যে, গতানুগতিক কমার্শিয়াল মুভি—যেখানে শুধু আমার দুটি গান থাকবে আর পাঁচটি রোমান্টিক সিন থাকবে—ওইটা আমি করব না। কারণ, অভিনেতা হিসেবে আমি অনেক লোভী এবং আমি সমানে সমান চরিত্র চাই।’

তিনি জানান, তার অভিনীত ‘পায়েল’ ছবিটি একটি ‘ফুল ফ্লেজেড কমার্শিয়াল’ ছবি এবং এতে একটি নাচের গানও রয়েছে। এ ছাড়া নাম প্রকাশ না করা আরেকটি ছবিতেও ফোক ডান্স করেছেন তিনি।

‘সমালোচকদের পাত্তা দেন না’

সামাজিক যোগাযোগমাধ্যমে নামহীন বা ফেক অ্যাকাউন্ট থেকে হওয়া সমালোচনাকে মোটেও পাত্তা দেন না এই অভিনেত্রী। তিনি বলেন, ‘একজন লুকিয়ে লুকিয়ে লিখছে যার নামহীন একটা ফেসবুক অ্যাকাউন্ট, প্রোফাইলে ঢুকলে দেখবেন ফেক অ্যাকাউন্ট। সে কোথায় বসে কী লিখছে তাতে আমাদের কী যায় আসে? আমি খুবই পজিটিভ একজন মানুষ এবং বর্তমানে বাঁচি।’

ভাবনা আরও যোগ করেন, ‘আমি অনেক বেশি চিন্তাভাবনা করি না। যেমন আমি কালকে রাতে ডিসিশন নিয়েছি যে আজকে কী পরব। আমার খুব বেশি প্রিপারেশন থাকে না কখনো।’

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১০

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১১

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১২

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৩

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৪

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৫

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৬

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৭

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৮

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৯

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

২০
X