তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ০৮:৪৯ এএম
প্রিন্ট সংস্করণ

আনিসার তুমি একজন

আতিয়া আনিসা I ছবি: সংগৃহীত
আতিয়া আনিসা I ছবি: সংগৃহীত

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী আতিয়া আনিসা যুক্তরাষ্ট্রে টানা দুই মাস স্টেজ শো শেষ করে দেশে ফিরে আবারও ব্যস্ত সময় কাটাচ্ছেন। স্টেজ ও টেলিভিশন শো—দুই জায়গাতেই নিয়মিত হয়ে উঠেছেন তিনি। দেশে ফেরার পর ‘বেস্ট প্রমিজিং সিঙ্গার’ হিসেবে একটি সংগঠনের পুরস্কার পাওয়ায় বেশ অনুপ্রাণিত হয়েছেন এ শিল্পী।

এদিকে ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে আনিসা জানালেন তার নতুন গানের খবর। গানটির শিরোনাম ‘তুমি একজন’। এর কথা লিখেছেন জনপ্রিয় গীতিকবি আহমেদ রিজভী। সুর ও সংগীত করেছেন আনিসার প্রিয় শিল্পী, সুরকার ও সংগীত পরিচালক ইমরান মাহমুদুল। এতে আনিসার সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন মিলন।

নতুন গান প্রসঙ্গে আনিসা বলেন, “আমেরিকা থেকে অসাধারণ অভিজ্ঞতা নিয়ে ফিরেছি। প্রবাসীদের ভালোবাসা ও সম্মান আমাকে ভীষণ অনুপ্রাণিত করেছে। দেশে ফিরেই পুরস্কার পাওয়াটাও দারুণ আনন্দের। এখন একের পর এক কাজে যুক্ত হচ্ছি। এর মধ্যে প্রকাশ পাচ্ছে নতুন গান ‘তুমি একজন’। আশা করি শ্রোতারা গানটি ভালোবাসবেন।”

এর আগে আহমেদ রিজভীর কথায় মাহতিম শাকিবের সঙ্গে আনিসার গাওয়া ‘তুমি কি আমার’ গানটি নাটক ‘মেঘবালিকা’-এ ব্যবহৃত হয়ে ব্যাপক সাড়া ফেলে।

বর্তমানে আনিসা নতুন সংগীতায়োজন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। পাশাপাশি কিংবদন্তি শিল্পী রুনা লায়লার কণ্ঠে কোক স্টুডিওতে প্রকাশিত ‘দামা দাম মাস্ত কালান্দার’ গানের নতুন পরিবেশনাও তাকে গভীরভাবে অনুপ্রাণিত করছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১০

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১১

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১২

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১৩

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৪

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৫

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৬

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৭

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৮

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৯

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

২০
X