বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৩, ০৭:০০ পিএম
অনলাইন সংস্করণ

ভালো গল্প হলে সিনেমায় কাজ করতে চান আতিয়া আনিসা

আতিয়া আনিসা। ছবি: সংগৃহীত
আতিয়া আনিসা। ছবি: সংগৃহীত

এই শহরের পথে রেখে যেতে চেয়েছেন পায়ের ছাপ, তিনি এই শহরের নয়, রেখেছেন বাংলাদেশের গ্রাম থেকে শহর—সব জায়গায়ই এমন অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা আতিয়া আনিসা। তিনি এরই মধ্যে মিষ্টি কণ্ঠে সুনিপুণ গায়কি দিয়ে মানুষের অন্তরে জায়গা করে নিয়েছেন। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। সামনের দিনে ভালো গল্প হলে নাটক বা সিনেমায় অভিনয় করতে চান তিনি।

কালবেলার বিনোদন বিভাগের উদ্যোগে ‘তারাবেলা’র এবারের পর্বে অতিথি হয়েছেন নতুন প্রজন্মের সংগীতশিল্পী আতিয়া আনিসা। শুক্রবার (৮ ডিসেম্বর) কালবেলার নিজস্ব স্টুডিওতে তারাবেলার পঞ্চম পর্বের শুটিং হয়।

২০১৮ সালে চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পান আতিয়া আনিসা। পরিবারের অনিচ্ছার কারণে করা হয়নি। জানালেন, সামনের দিকে নাটক বা সিনেমায় অফার এলে ভালো গল্প হলে কাজ করবেন। নায়ক কে হবেন তা নিয়ে আপত্তি নেই তার। বললেন, পরিচালক গল্প অনুযায়ী যাকে পছন্দ করবেন তার সঙ্গে কাজ করবেন। তবে ভালো গানের মাধ্যমে দর্শক হৃদয়ে আজীবন বেঁচে থাকতে চান এই সংগীতশিল্পী।

তারাবেলা প্রসঙ্গে আতিয়া আনিসা বলেন, অনুষ্ঠানে এসে নতুন অভিজ্ঞতা হয়েছে। দর্শকরা অনেক অজানা তথ্য পাবেন। ভক্তরাও জানতে পারবেন নতুন কিছু। পুরো প্রোগ্রাম দর্শকের ভালো লাগবে বলেও প্রত্যাশা তার।

পরাণ সিনেমায় ‘চল নিরালায়’ গানের জন্য আলোচনায় এই সংগীতশিল্পী। এরপর ‘পায়ের ছাপ’ সিনেমায় ‘এই শহরের পথে পথে’ গানের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এ ছাড়া চলচ্চিত্রে বেশ কয়েকটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। তারাবেলার এবারের পর্বে আতিয়া আনিসার ফ্যাশনসামগ্রী সম্পর্কে জানতে পারবেন দর্শক। এ ছাড়া বর্তমান কাজ, পরিবারসহ নানা বিষয়ে দর্শকের উদ্দেশে জানিয়েছেন বর্তমান প্রজন্মের জনপ্রিয় এ সংগীতশিল্পী।

প্রতি রোববার রাত ৮টায় কালবেলার ফেসবুক পেইজ, ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে একযোগে প্রচারিত হবে এ অনুষ্ঠানটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

১০

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

১১

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

১২

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৩

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

১৪

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

১৫

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

১৬

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

১৭

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

১৮

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

২০
X