তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ১১:২৬ এএম
প্রিন্ট সংস্করণ

জোভান কেয়ার কোটিপতি

জোভান ও কেয়া পায়েল। ছবি: সংগৃহীত
জোভান ও কেয়া পায়েল। ছবি: সংগৃহীত

এ প্রজন্মের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী জোভান ও কেয়া পায়েল আবারও একসঙ্গে হাজির হয়েছেন নতুন নাটকে। তাদের অভিনীত নাটকের নাম ‘কোটিপতি’। সম্প্রতি নাটকটি সিএমএসভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।

নাটকটির চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন এবং নির্মাণ করেছেন এস আর মজুমদার। সুন্দর গল্প ও বাস্তব জীবনের অনুভূতি নিয়ে এগিয়ে চলে ‘কোটিপতি’।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে কেয়া পায়েল বলেন, “জোভান ভাইয়ের সঙ্গে এর আগে

বহু নাটকে অভিনয় করেছি। এর মধ্যে ‘সুইটহার্ট’, ‘শ্বশুরবাড়ি’, ‘তেলবাজ’, ‘টিকটকার বউ’, ‘নকলবাজ’, ‘প্রথম প্রেম’, ‘স্যারের বিয়ে’, ‘ইতির ঈদি’, ‘পসেসিভ ওয়াইফ’-এর মতো নাটকগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রায় সব নাটকেই আমরা দর্শকের দারুণ সাড়া পেয়েছি। এস আর মজুমদার ভাইয়ের এ নাটকের গল্পটাই মূল শক্তি। তাই কাজটি করতেও ভীষণ

ভালো লেগেছে। পুরো ইউনিট অনেক পরিশ্রম করেছে, আশা করছি দর্শকের ভালো লাগবে।”

নাটকটি নিয়ে আশাবাদী নির্মাতা এস আর মজুমদারও। তিনি বলেন, “এর আগে জোভান ও কেয়া পায়েলকে নিয়ে আমি

আটটি নাটক নির্মাণ করেছি। তবে তাদের একসঙ্গে নিয়ে মাত্র একটি নাটক করেছিলাম—‘মামা ভাগ্নে চারশ বিশ’। ‘কোটিপতি’ তাদের নিয়ে আমার দ্বিতীয় একসঙ্গে করা নাটক। গল্পের নায়ক জোভান একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান। একসময় সে কোটিপতি হয়ে যায়, কিন্তু সেই সত্য পরিবারকে জানাতে চায় না। তার ধারণা, সত্য প্রকাশ পেলে মধ্যবিত্ত জীবনের যে আনন্দ, তা আর উপভোগ করতে পারবে না। এ ভাবনা থেকেই নাটকের গল্প এগিয়েছে। জোভান ও কেয়া পায়েল দুজনই দারুণ অভিনয় করেছে। নাটকটি নিয়ে আমি খুবই আশাবাদী।”

গল্প, অভিনয় ও বাস্তব জীবনের আবেগ—সব মিলিয়ে ‘কোটিপতি’ দর্শকের মন ছুঁয়ে যাবে বলেই প্রত্যাশা নির্মাতা ও শিল্পীদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

‘জনা নায়াগান’ দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১০

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১১

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১২

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৩

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

১৪

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

১৫

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

১৬

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

১৭

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

১৮

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

১৯

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

২০
X