রাজু আহমেদ
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ১০:৪৪ এএম
প্রিন্ট সংস্করণ

চরকির বছরের প্রথম চমক আঁতকা

চরকির বছরের প্রথম চমক আঁতকা I ছবি : সংগৃহীত
চরকির বছরের প্রথম চমক আঁতকা I ছবি : সংগৃহীত

বিদায়ী বছরের শেষ বিকেলে এক ছাদের নিচে জড়ো হয়েছিলেন দেশের একঝাঁক নবীন-প্রবীণ তারকা। আপাতদৃষ্টিতে নিছক আড্ডা মনে হলেও এটি ছিল মূলত একটি ‘পরিবার’। ওটিটি প্ল্যাটফর্ম চরকির অরিজিনাল সিরিজ ‘আঁতকা’র সূত্র ধরেই এক ফ্রেমে বন্দি হয়েছেন আবুল হায়াত, রোজী সিদ্দিকী, সুনেরাহ বিনতে কামাল ও আরশ খানরা। দর্শকদের জন্য নতুন বছরের প্রথম উপহার হিসেবে ১৪ জানুয়ারি রাত ১২টায় (১৫ জানুয়ারি) মুক্তি পেতে যাচ্ছে তারকাবহুল এ সিরিজটি।

পারিবারিক গল্পের মোড়কে নানান টুইস্টে সাজানো হয়েছে ‘আঁতকা’। ইনফ্লুয়েন্সার ও লেখক রাবা খানের গল্প, চিত্রনাট্য ও সংলাপে সিরিজটি নির্মাণ করেছেন আরাফাত মহসীন নিধি। গল্পকার ও নির্মাতা হিসেবে এটি তাদের প্রথম ওয়েব সিরিজ। নির্মাতা জানান, ফ্যামিলি ড্রামা হলেও এতে হরর ও কমেডির অদ্ভুত এক মিশেল পাবেন দর্শক।

অদ্ভুত নাম প্রসঙ্গে রাবা ও নিধি বলেন, ‘আঁতকা খুবই লোকাল একটা শব্দ, যার অর্থ আচমকা। আমরা নিজেরাও কথা বলার সময় প্রায়ই এ শব্দটি ব্যবহার করি। তাই নানা আলোচনা ও যুক্তির পর এ নামটিই চূড়ান্ত করা হয়।’

শুটিংয়ের অভিজ্ঞতা জানাতে গিয়ে উঠে আসে নানা মজার ঘটনা। প্রবীণ অভিনেতা আবুল হায়াতের সঙ্গে প্রথম দৃশ্যে অভিনয়ের কথা ভেবে আগের রাতে জ্বরে আক্রান্ত হয়েছিলেন অভিনেতা আরশ খান। আরশ বলেন, “আবুল হায়াত আমার কাছে ‘দ্য আবুল হায়াত’। ওনার সঙ্গে সিনটা কীভাবে করব ভেবেই জ্বর চলে এসেছিল।”

অন্যদিকে শুটিংয়ের একটি মজার স্মৃতি শেয়ার করেন অভিনেত্রী সাবেরী আলম। তিনি বলেন, ‘একটি ইমোশনাল দৃশ্যে আমি তুষার ভাইয়ের (তুষার খান) বড় ভাইয়ের স্ত্রীর চরিত্রে অভিনয় করছিলাম। কিন্তু ভুল করে আমি তাকে নিজের স্বামী ভেবে অভিনয় শুরু করি, যা নিয়ে সেটে খুব হাসাহাসি হয়।’ এ প্রসঙ্গে আবুল হায়াত মজা করে বলেন, ‘নাটকে তো আসলে তুষার স্ত্রী পায় না। এখানে স্ত্রী পেয়ে সে কনফিউজড হয়ে গেছে।’ শুটিং অভিজ্ঞতা নিয়ে একে অপরের প্রশংসাও করেন আরশ ও সুনেরাহ। আরশ বলেন, ‘শুটিংয়ে গিয়ে বুঝলাম সুনেরাহ খুব চঞ্চল চরিত্রেও দারুণ অভিনয় করতে পারে।’ পাল্টা জবাবে সুনেরাহ বলেন, ‘আরশ যে সেটে গিয়ে সব ভুলে শুধু অভিনয়ে মন দিতে পারে, এটা আমার জানা ছিল না।’

চরকির সিইও রেদওয়ান রনি বলেন, “নতুন বছরে দর্শকরা যেন পারিবারিক গল্পের সঙ্গে একটু ফান এবং হরর ফিল পায়, সেই ভাবনা থেকেই ‘আঁতকা’র আগমন।”

সিরিজটিতে আরও অভিনয় করেছেন মৌসুমী নাগ, সোহেল মণ্ডল, ফারিহা রহমান, মুকুল সিরাজ, সুমন আনোয়ার, তন্ময় পারভেজসহ অনেকে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

১০

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১১

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

১২

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

১৩

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

১৪

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

১৫

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

১৬

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

১৭

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১৮

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১৯

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

২০
X