তামজিদ হোসেন
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ০১:৩৯ পিএম
প্রিন্ট সংস্করণ
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩

রাষ্ট্রীয় সম্মান ফিরিয়ে দিলেন নিয়ামুল মুক্তা

নিয়ামুল মুক্তা। ছবি : সংগৃহীত
নিয়ামুল মুক্তা। ছবি : সংগৃহীত

জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেশের চলচ্চিত্র অঙ্গনের সর্বোচ্চ স্বীকৃতি। সেই সম্মান যখন নিজেই ফিরিয়ে দেন কোনো বিজয়ী, তখন স্বাভাবিকভাবেই তৈরি হয় চাঞ্চল্য। ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩’-এ শ্রেষ্ঠ চিত্রনাট্যকার হিসেবে ঘোষিত হওয়ার পরও ‘রক্তজবা’ ছবির জন্য পাওয়া পুরস্কার প্রত্যাখ্যান করেছেন নিয়ামুল মুক্তা। শুধু না বলেই থামেননি, পুরস্কার প্রদানের পুরো প্রক্রিয়া নিয়েই তুলেছেন গুরুতর প্রশ্ন। তার এই সিদ্ধান্তে চলচ্চিত্র মহলে শুরু হয়েছে তুমুল আলোচনা—সম্মান নাকি প্রতিবাদ, কোন বার্তা দিতে চান এই নির্মাতা?

এ বিষয়ে মুক্তা কালবেলাকে বলেন, ‘ছবিটির চিত্রনাট্য লিখেছেন মুহাম্মাদ তাসনীমুল হাসান তাজ। তিনি ছবিতে সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছেন। এখন আমি যে কাজ করিনি, তার জন্য কেন পুরস্কার নেব? তাই আমি এ পুরস্কার প্রত্যাখ্যান করছি এবং একই সঙ্গে তাজের হাতে এ পুরস্কার দেখতে চাই।’

বিষয়টি নিয়ে তাজ জানান, তিনি ছবিটির চিত্রনাট্য করেছেন ২০২২-এর দিকে। বিষয়টি নিয়ে নিয়ামুল মুক্তার সঙ্গে তার কথা হয়েছে। তিনি বলেন, ‘এ ব্যাপারে আমরা মন্ত্রণালয়ে আবেদন করব, তারা যেন বিষয়টি সংশোধন করে।’

ছবিটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। সংস্থাটির কর্মকর্তা চলচ্চিত্র পরিচালক মুশফিকুর রহমান গুলজার ব্যাপারটি এমন হওয়ার কথা নয় বলে দাবি করেন। তিনি বলেন, ‘সাধারণত জুরি বোর্ড টাইটেল মিলিয়ে দেখে। এরপরও কী সমস্যা হয়েছে কাল (শনিবার) বিষয়টির খোঁজ নেব আমরা। যদি কোনো কিছু ভুল হয়, তাহলে সংশোধনের আবেদন করব।’

‘রক্তজবা’ টাইটেলে স্পষ্টত মুহাম্মাদ তাসনীমুল হাসানের রয়েছে। তারপরও জুরি বোর্ড কীভাবে এ ভুল করল? এ নিয়ে জুরি সদস্য ওয়াহিদ সুজন বলেন, ‘অনেক আগে দেখা হয়েছে ছবিগুলো। টাইটেল দেখা হলেও অনেক সময় মনে থাকে না। এমন কিছু হতে পারে। একটি ফর্মে সব ক্যাটাগরি ও প্রযোজক মনোনীত কলাকুশলীদের নাম থাকে। তার পাশে খালি ঘরে মার্কিং করা হয়।

এখন মূল আবেদনে কী নাম আছে আর তথ্য মন্ত্রণালয় সে ফরম্যাটে নম্বরপত্র তৈরি করে, সেখানে ভুল আছে কি না দেখা দরকার। মানে, যে কোনো ক্ষেত্রে ভুল হতে পারে। যা-ই ঘটুক, বিষয়টি দুঃখজনক। আশা করি, সুন্দর সমাধান হবে।’

এদিকে নুসরাত ইমরোজ তিশা অভিনীত ছবিটি কোন সিনেমা হলে মুক্তি দেওয়া হয়েছিল, তা জানেন না মুক্তা।

এ ব্যাপারটি নিয়ে তিনি বলেন, ‘আমার পরিচালিত ছবি কোথায়, কোন সিনেমা হলে চলেছে, তা আমিই জানি না এখন পর্যন্ত। সিনেমা হলে মুক্তি না পেলে কোনো ছবি জাতীয় পুরস্কারের জন্য বিবেচিত হতে পারে কি না—আমার প্রশ্ন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১০

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১১

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১২

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৩

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৪

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৫

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৬

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৭

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৮

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৯

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

২০
X