তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ পিএম
প্রিন্ট সংস্করণ

শত প্রদর্শনীর দোরগোড়ায় ‘খনা’

খনা নাটকের দৃশ্য । ছবি - সংগৃহীত
খনা নাটকের দৃশ্য । ছবি - সংগৃহীত

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে নাটক ‘খনা’-এর শততম প্রদর্শনী। বটতলা নাট্যদলের জনপ্রিয় এ নাটকের বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে আগামী ১১ এপ্রিল। বটতলা জানিয়েছে, ‘খনা’ এমন একটি নাটক, যা নারীর অধিকার ও শ্রেণিবৈষম্যের প্রশ্নকে সামনে আনে। প্রায় ১ হাজার ৫০০ বছর আগের গল্প হলেও এর বক্তব্য আজও সমান প্রাসঙ্গিক। ঘরের বাইরে পা রাখা নারীর প্রথম বাধা যে ঘরের ভেতর থেকেই আসে—এ বাস্তবতাই উঠে এসেছে নাটকের কাহিনিতে। নাটকটি লিখেছেন সামিনা লুৎফা নিত্রা এবং নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার। ২০১০ সালের ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসের শততম বর্ষপূর্তিতে কেন্দ্রীয় শহীদ মিনারে হাজারো দর্শকের সামনে ‘খনা’ নাটকের প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছিল। প্রথম মঞ্চায়নের সেই স্মৃতিবাহী স্থানকেই আবারও বেছে নেওয়া হয়েছে শততম প্রদর্শনীর জন্য। নাটকের প্রদর্শনী শেষে নাটকটির সঙ্গে যুক্ত কলাকুশলীদের বিশেষ সম্মাননা প্রদান করা হবে।

খনার শততম মঞ্চায়ন উপলক্ষে ১০ ও ১১ এপ্রিল শহীদ মিনার প্রাঙ্গণে দুই দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব ও মেলার আয়োজন করেছে বটতলা নাট্যদল। উৎসবের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে ১০ এপ্রিল। শিল্পী ও অ্যাকটিভিস্ট অরূপ রাহীর পরিচালনায় ‘উদয়ভানু সঙ্গ’ অধিবেশনের মাধ্যমে উদ্বোধন করা হবে এ আয়োজন। এরপর আমন্ত্রিত শিল্পীদের সরোদ ও বেহালার যন্ত্রসংগীত পরিবেশনা এবং সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে। শিশুদের জন্যও রাখা হয়েছে বিশেষ আয়োজন। থাকবে ব্রতচারী নৃত্য, ঐতিহ্যবাহী নৃত্য, গান ও আবৃত্তি। পাশাপাশি মৃৎশিল্পী খোকন কারিগরের পরিচালনায় ‘মাটির পাঠশালা’ এবং চিত্রশিল্পী মনজুর রশীদের তত্ত্বাবধানে ‘আঁকিবুকিতে বসন্ত’ শীর্ষক আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হবে। শিশুদের আনন্দ বাড়াতে থাকবে কাকতাড়ুয়া পাপেট থিয়েটারের পাপেট শো। দুই দিনব্যাপী আয়োজনে চলবে দেশীয় পণ্যের মেলাও। প্রাকৃত সমাজের ব্যবস্থাপনায় দর্শনার্থীরা সেখানে বিষমুক্ত শাকসবজি ও দেশীয় খাবারের স্বাদ নিতে পারবেন। পাশাপাশি কৃষিপণ্য, কারুপণ্য, পোশাক ও বইয়ের বিভিন্ন স্টল থাকবে মেলায়।

কালবেলা/আরডা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

‘জনা নায়াগান’ দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১০

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১১

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

১২

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

১৩

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

১৪

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

১৫

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

১৬

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

১৭

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

১৮

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

১৯

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

২০
X