তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩, ০৩:১১ এএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ০৬:১৪ পিএম
প্রিন্ট সংস্করণ

‘মুজিব’ সিনেমায় শুভর ‘মেহনত’

‘মুজিব : একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের পোস্টার। ছবি : সংগৃহীত
‘মুজিব : একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের পোস্টার। ছবি : সংগৃহীত

শুক্রবার (১৩ অক্টোবর) মুক্তি পেয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’। ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগাল পরিচালিত এ ছবিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন ঢাকাই সিনেমার অভিনেতা আরিফিন শুভ। চরিত্রটি সঠিকভাবে ফুটিয়ে তোলার জন্য তিন বছর পরিশ্রম করেছেন এই অভিনেতা।

গতকাল মঙ্গলবার ফেসবুকে ১১ মিনিটের একটি ভিডিও পোস্ট করেছেন আরিফিন শুভ। তাতে ‘মুজিব’ সিনেমায় তার পরিশ্রমের ‘সামান্য কিছু অংশ’ দেখা গেছে। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘৫৫ বছরের গল্প যেমন একটি তিন ঘণ্টার সিনেমায় দেখানো অসম্ভব, তেমনি একটি কাজের জন্য তিন বছরের যে মেহনত, সেটা ছোট একটা ভিডিওতে ব্যক্ত করা যায় না। তবুও ‘মুজিব’ সিনেমায় আমার চেষ্টার সামান্য কিছু অংশ…।’

ভিডিও থেকে জানা যায়, বঙ্গবন্ধুর চরিত্র ধারণের জন্য শুটের সময় আরিফিন শুভর দাঁতে চার ডেনচার পরানো হয়েছিল। তা ছাড়া প্রায় সাড়ে তিন কেজির নকল পেট পরে অভিনয় করতে হয়েছে। অনশনের দৃশ্যে সঠিকভাবে ফুটিয়ে তুলতে ২৪ ঘণ্টা না খেয়ে ছিলেন শুভ।

৮৩ কোটি টাকা বাজেটের এ সিনেমায় অরিফিন শুভ পারিশ্রমিক নিয়েছেন এক টাকা। যদিও তাকে বলা হয়েছিল—যত চাইবেন, ততই দেওয়া হবে। এমনকি মোটা অঙ্কের পারিশ্রমিকের প্রস্তাবও দেওয়া হয়েছিল শুভকে। সেই প্রস্তাব উপেক্ষা করে তিনি নিয়েছেন এক টাকা।

কারণ হিসেবে অভিনেতা শুভ সংবাদমাধ্যমকে বলেন, ‘বঙ্গবন্ধু তার জীবনের ১১ বছর ৪ মাস ২২ দিন কারাগারে কাটিয়েছেন। এই মানুষটার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য স্যাক্রিফাইস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বঙ্গবন্ধুর বায়োপিক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

১০

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

১১

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

১২

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

১৩

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

১৪

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

১৫

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

১৬

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

১৭

আটবার ঘর তুলেছি, পদ্মায় সব নিয়ে গেল

১৮

হরমুজ প্রণালি ও লেবানন নিয়ে নতুন দফারফা

১৯

নতুন কর্মসূচি ঘোষণা দিল ১১ দলীয় জোট

২০
X