তারাবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০৮ জুলাই ২০২৩, ১২:৫১ পিএম
প্রিন্ট সংস্করণ

দেখা দিলেন বব মার্লে

দেখা দিলেন বব মার্লে

কংক্রিটের শহরে শান্তির বার্তা নিয়ে পাখির মতো গান ধরেন যে শিল্পী, তাদের মধ্যে অন্যতম ‘র‌্যাগে কিং’খ্যাত বব মার্লে। তার মতো আর কেউ এতটা সুখী মেজাজে শ্রোতাদের মাতিয়ে রাখতে পারেন না। এবার রুপালি পর্দায় উঠে আসছে প্রয়াত এ কিংবদন্তি শিল্পীর জীবন। ‘বব মার্লে : ওয়ান লাভ’ নামে এ বায়োপিকে মার্লের ভূমিকায় অভিনয় করেছেন ব্রিটিশ অভিনেতা কিংসলে বেন আদির। নির্মাণ করেছেন ‘কিং রিচার্ড’খ্যাত পরিচালক রেনাল্ডো মার্কাস গ্রিন।

সম্প্রতি একঝলক দেখা দিয়েছেন পর্দার মার্লে। প্রকাশ পেয়েছে সিনেমাটির ট্রেলার। ‘ওয়ান নাইট ইন মিয়ামি’তে আফ্রিকান-মার্কিন রাজনীতিবিদ ম্যালকম এক্স চরিত্রে ক্যারিশমা দেখানোর পর, এবার বেন-আদির ফুটিয়ে তুলেছেন র‌্যাগে আইকন মার্লের জীবন ও উত্তরাধিকার। মিউজিক্যাল বায়োপিকটির চিত্রনাট্য লিখেছেন এমি বিজয়ী টেরেন্স উইন্টার, জ্যাক বেলিন ও ফ্রাঙ্ক ই. ফ্লাওয়ার্স। যেখানে উঠে এসেছে মার্লের উত্থান, ১৯৭৬ সালে তাকে হত্যার প্রচেষ্টাসহ ক্যারিয়ারের নানা দিক। সিনেমাটির ট্যাগলাইন—‘ওয়ান ম্যান, ওয়ান মেসেজ, ওয়ান রিভল্যুশন, ওয়ান লিজেন্ড’। অর্থাৎ ‘একজন মানুষ। একটি বার্তা। এক বিপ্লব। একজন কিংবদন্তি।’

সিনেমাটি নির্মিত হয়েছে প্যারামাউন্ট পিকচার্সের ব্যানারে। প্রযোজনায় যুক্ত রয়েছেন মার্লেপুত্র জিগি মার্লে। এ সিনেমায় মার্লের স্ত্রী রিটা মার্লের চরিত্রে দেখা যাবে ‘ক্যাপ্টেন মার্ভেল’খ্যাত তারকা লাশানা লিঞ্চকে। আরও রয়েছেন মাইকেল গ্যান্ডলফিনি, জেমস নর্টন, টসিন কোল, অ্যান্টনি ওয়েলশসহ অনেকে। আগামী বছরই সিনেমাটি থিয়েটারে আসার পরিকল্পনা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা জোরদারে জাতীয় কাঠামোয় ভিপিএল মডেল অন্তর্ভুক্তি জরুরি

ইউক্রেন বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

আল আকসা প্রাঙ্গণে ৩ সহস্রাধিক ইসরায়েলির প্রবেশের অভিযোগ

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলা গাছ কাটার ঘটনায় তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন

সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কাজী কায়কোবাদ

জামায়াতের দায়িত্বশীলদের দ্বীনি যোগ্যতা অর্জন করতে হবে: গোলাম পরওয়ার

১০

শনিবার জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

১১

রাতের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১২

২০৩০ বিশ্বকাপেই আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে থিয়াগো মেসিকে?

১৩

সুয়ারেজ ট্যাংকে আটকা ১২ ঘণ্টা, শেষ মুহূর্তে যেভাবে প্রাণে বাঁচলেন রাজমিস্ত্রি

১৪

‘প্রশ্নটা বিব্রতকর’, পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি

১৫

কুয়েতে ৩ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের দফায় দফায় ড্রোন হামলা

১৬

খুলনায় বাবা-মেয়ে হত্যা: হাইকোর্টে ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল

১৭

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী সিনেমা ‘নয়া মানুষ’

১৮

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

১৯

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

২০
X