তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৪, ০৩:৩৯ এএম
আপডেট : ১৬ মার্চ ২০২৪, ১২:৪০ পিএম
প্রিন্ট সংস্করণ

আসছে ফিল্ম সিন্ডিকেট ও চরকির কালপুরুষ

আসছে ফিল্ম সিন্ডিকেট ও চরকির কালপুরুষ

দেশের ডিজিটাল প্ল্যাটফর্ম চরকি। নিজেদের কনটেন্ট দিয়ে এরই মধ্যে দর্শক মহলে ভালোই সাড়া ফেলছে প্রতিষ্ঠানটি। এবার দেশীয় কনটেন্টকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দিতে নতুন উদ্যোগ নিল প্ল্যাটফর্মটি। প্রোডাকশন হাউস ফিল্ম সিন্ডিকেটের সঙ্গে আগামী তিন বছরের চুক্তি করল তারা। এ সময়ে ১০টি ওয়েব সিরিজ চরকির মাধ্যমে দর্শকদের উপহার দেবে ফিল্ম সিন্ডিকেট। তার একটি ওয়েব সিরিজের কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে। নাম ‘কালপুরুষ’।

চরকির একটি ঘনিষ্ঠ সূত্র কালবেলার কাছে খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘কালপুরুষ’র চিত্রনাট্য এবং পরিচালনার কাজটি করেছেন নির্মাতা সালজার। এটি তার প্রথম ওয়েব সিরিজ। ফিল্ম সিন্ডিকেটের প্রযোজনায় সিরিজটি চরকিতে ঈদে রিলিজের সম্ভাবনা রয়েছে।

এ উপলক্ষে গত বুধবার বিকেলে রাজধানীর ঢাকা ক্লাবে এক প্রেস কনফারেন্স হয়। সেখানে চরকির সিইও রেদওয়ান রনি জানান, আগামী তিন বছর ১০টি ওয়েব সিরিজ চরকির মাধ্যমে দর্শকদের উপহার দেবে ফিল্ম সিন্ডিকেট। রনি বলেন, ‘যৌথ উদ্যোগে যে কোনো কাজ করলে ফল ভালো আসে। সেই প্রত্যাশায় আমরা ফিল্ম সিন্ডিকেটের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি। এর কারণ হচ্ছে, দেশের পাশাপাশি বিদেশ থেকেও চরকি ভালো কারেন্সি পাচ্ছে। তাই আমাদের কনটেন্টগুলোতে আন্তর্জাতিক মান বজায় রাখতেই এ উদ্যোগ। এ ছাড়া শিগগির চরকি চালু হবে নেপাল ও শ্রীলঙ্কায়।’ এর আগে ফিল্ম সিন্ডিকেট থেকে ঊনলৌকিক, তকদীর, কাইজার, কারাগারের মতো জনপ্রিয় বাংলা ওয়েব সিরিজ নির্মিত হয়েছে। নির্মাতা হিসেবে যুক্ত আছেন সৈয়দ শাওকী, তানিম নূর, কৃষেন্দু মজুমদার, মোকাররম শুভ, রোমেল চৌধুরী, সোবহান সনেট। এবার চরকির সঙ্গে আগামী তিন বছরে ১০ কনটেন্ট নির্মাণের উদ্যোগ নিল ফিল্ম সিন্ডিকেট। যেখানে সুযোগ পাচ্ছে আরও নতুন নতুন গল্পকাররা।

কালপুরুষ রেগুলার মার্ডার মিস্ট্রির বাইরে অন্যরকম একটি গল্প। এতে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, এফ এস নাঈম, তানজিকা আমীন, প্রিয়ন্তী উর্বি, পারভেজ, দীপক সুমনসহ আরও অনেকেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচার নিশ্চিত করুন, না হয় যাওয়ার পথ খুঁজুন: সরকারকে জামায়াত আমির

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে জবি ছাত্রদলের বিক্ষোভ

জাইমা রহমানের ছবি দিয়ে প্রতারণা: আইনজীবী নজরুল রিমান্ডে

গাজীপুরে একসঙ্গে চাকরি হারালেন ১,৮০০ শ্রমিক

‘বাজেটে নিম্নস্তরের সিগারেট ও ধোঁয়াবিহীন তামাকপণ্যের মূল্য পুনর্বিবেচনার দাবি’

চীন-ভারতসহ ৫৮ দেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি বাংলাদেশের: বাণিজ্যমন্ত্রী

ছাদ থেকে লাফ দেওয়ার আগে ফোন ‘রিসেট’, মেডিকেল শিক্ষার্থী গ্রেপ্তার

তিস্তার পানি আবারও বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই শতবর্ষী নারী?

কওমি আলেমদের জন্য নতুন সুযোগ, সরকারকে মোবারকবাদ জাতীয় ওলামা-মাশায়েখ পরিষদের

১০

সৌরবিদ্যুতের বিস্তারে সরকারের বহুমুখী উদ্যোগ অব্যাহত : চিফ হুইপ

১১

ফুলে মোড়ানো ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের বিদায়

১২

শেখ হাসিনা ফিরলে প্রোফাইল লাল করাদের জীবন কালো করে ছাড়বে: সংসদে রানু 

১৩

নাহিদ ইসলামের হুঁশিয়ারি / বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার

১৪

উজবেকিস্তানের বিপক্ষে কি জয় পাবে রোনালদোরা, জানাল সুপারকম্পিউটার

১৫

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

১৬

১০ম শ্রেণির শিক্ষার্থী দিয়ে এসএসসির বোর্ড খাতা মূল্যায়নের অভিযোগ

১৭

ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

১৮

ছাত্রশিবির নেতা হত্যা মামলায় গ্রেপ্তার ৪

১৯

বাবাকে ডাকতে গিয়ে প্রাণ গেল মেয়ের 

২০
X