কালিয়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ০৭:২৯ পিএম
অনলাইন সংস্করণ

বাগানে ফেলে রাখা ব্যাগে বোমা, বিস্ফোরণে স্কুলছাত্র আহত 

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

নড়াইলের কালিয়া উপজেলায় বোমা সাদৃশ্য বস্তুর বিস্ফোরণে আলিফ মোল্লা নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী আহত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার ছোটো কালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থী নড়াগাতী উপজেলার জয়নগর গ্রামের প্রবাসী রাচ্চু মোল্লার ছেলে। সে ছোটো কালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। তারা ছোটো কালিয়া এলাকায় ভাড়া বাসায় থাকেন।

স্থানীয়রা জানায়, গুরুতর আহত অবস্থায় আলিফকে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেলে পাঠানো হয়।

আহত আরিফের মা সাথী বেগম জানান, বাসার পাশে রানু বেগমের বাড়িতে কে বা কারা একটি ব্যাগ রেখে যায়। এরপর তারা ব্যাগটি নিয়ে বাগানে ফেলে দেয়। কৌতূহল বশত আলিফ বাগানে ব্যাগটি দেখতে যায়। ব্যাগের ভেতর বোমা সাদৃশ্য বস্তুটি দেখে আলিফ হাতে নেয়। এরপর গরম অনুভূত হলে সে ছুড়ে ফেলে দেয়। এরপর সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ ঘটে।

এ বিষয়ে কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইদ্রিস আলী বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে বোমা সাদৃশ্য বস্তুটির বিস্ফোরিত কিছু অংশ জব্দ করা হয়েছে। পরীক্ষা শেষে বিস্তারিত জানা যাবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১০

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১১

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১২

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৩

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৪

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৫

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৬

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৭

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৮

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৯

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

২০
X