তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৪, ০৩:৪১ এএম
আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ১২:৫১ পিএম
প্রিন্ট সংস্করণ

তারিনের অভিষেক

তারিনের অভিষেক

জনপ্রিয় অভিনেত্রী তারিন জাহান। দাপটের সঙ্গে দেশের ইন্ডাস্ট্রিতে কয়েক দশক ধরে কাজ করে যাচ্ছেন তিনি। এবার দেশের গণ্ডি পেরিয়ে কলকাতার সিনেমায় অভিষেক হলো তার। ‘এটা আমাদের গল্প’ শিরোনামের সিনেমাটি ২৬ এপ্রিল পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সিনেমাটি নির্মাণ করেন মানসী সিনহা।

নিজের সিনেমা মুক্তি নিয়ে সম্প্রতি তারিন বলেন, ‘এমন একটি কাজের মাধ্যমে কলকাতায় আমার অভিষেক হলো, সেটি অত্যন্ত আনন্দের। গল্পে আমি বাংলাদেশের মেয়ের চরিত্রে অভিনয় করেছি। যার কলকাতায় বিয়ে হয়। দুর্দান্ত একটি গল্প। আশা করছি সিনেমাটি সবার কাছেই ভালো লাগবে। এটি একটি পারিবারিক সিনেমা।’

প্রায় তিন দশক ধরে দেশের টেলিভিশন নাটকে দাপটের সঙ্গে অভিনয় করা এই অভিনেত্রী সিনেমার সঙ্গে যুক্ত হওয়া নিয়ে আরও বলেন, ‘মানসী দিদির সঙ্গে আমার অনেক আগে থেকেই পরিচয়। তিনি অনেক আগে একবার বাংলাদেশে এসেছিলেন। তখনই কথা হয়, এরপর আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ হয়। এক পর্যায়ে তিনি আমাকে গল্পটি পাঠান এবং কাজটি করার জন্য বলেন। আমিও গল্প পরে মুগ্ধ হই। কাজটি করতে রাজি হয়ে যাই।’

সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায় ও অপরাজিতা আঢ্য। তারিন এখানে অভিনয় করেছেন অপরাজিতা আঢ্যের ছেলের বউয়ের চরিত্রে। চরিত্রের নাম মিসেস বসু। তারিনের পাশাপাশি এই সিনেমায় খরাজ মুখোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, সোহাগ সেন, আর্য দাশগুপ্ত, তাপসী মুন্সী প্রমুখ অভিনয় করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

সিলেটে তুমুল সংঘর্ষ, নিহত ১

টানা ৪ দিনের গ্যাস সরবরাহ নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস 

বিশ্বকাপে এখন পর্যন্ত নকআউট পর্বে উঠল যারা, ছিটকে গেল কারা?

‘টাকা দিলেই’ কারাগারে যখন-তখন মিলছে হাজতির সঙ্গে সাক্ষাৎ

পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক নিহত

বিকৃত কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা

আর্জেন্টিনার পরাজয় কামনায় ‘অভিশপ্ত’ মূর্তির গায়ে জার্সি পরাচ্ছেন ব্রাজিল সমর্থকরা

লেবানন নিয়ে ট্রাম্পের প্রস্তাবের জবাব দিলেন আহমেদ আল-শারা

১০

সম্পত্তি লিখে দিয়ে গৃহবন্দী বাবা-মা

১১

হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত

১২

‎গাজীপুরে আ.লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

১৩

প্রাথমিকে বদলি-পদায়নে ৪ কমিটি, নেতৃত্বে যারা

১৪

বাংলাদেশকে বন্যার তথ্য দেওয়া অব্যাহত রেখেছে ভারত

১৫

সাজাপ্রাপ্ত আ.লীগ নেতা কিবরিয়া গ্রেপ্তার

১৬

আমির হামজাকে জিজ্ঞাসাবাদ করতে দুদকে যুবদল নেতার আবেদন

১৭

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিলেন নেইমার

১৮

ট্রাম্পের কস্তানজা মতবাদ: বুদবুদের জগত, যেখানে তিনিই রাজা 

১৯

পাঁচ জেলায় বিজিবি মোতায়েন

২০
X