তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ মে ২০২৪, ০২:২৮ এএম
আপডেট : ২৬ মে ২০২৪, ১১:৫৯ এএম
প্রিন্ট সংস্করণ

স্বর্ণলতার কৃতজ্ঞতা

অভিনেত্রী স্বর্ণলতা দেবনাথ। ছবি : সংগৃহীত
অভিনেত্রী স্বর্ণলতা দেবনাথ। ছবি : সংগৃহীত

ছোট পর্দার হালের ব্যস্ত অভিনেত্রী স্বর্ণলতা দেবনাথ। ধারাবাহিক ও প্যাকেজ নাটকে নিয়মিত দেখা যায় তাকে। তবে পরিচিতি পেয়েছেন ধারাবাহিক নাটক বকুলপুর সিজন টু’তে অভিনয় করে।

এ নাটকে তার চরিত্রের নাম নিগার। যেটি নাটকের অন্যতম জনপ্রিয় একটি চরিত্র। এরই মধ্যে নাটকটি ৭০০ পর্বে পৌঁছেছে, যা তার ক্যারিয়ারের সর্বোচ্চ পর্বের ধারাবাহিক। এমন একটি নাটকে অভিনয়ের সুযোগ পেয়ে স্বর্ণলতা বলেন, ‘আমি শুরুতেই দর্শকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের ভালোবাসায় নাটকটি আজ দেশ ও দেশের বাইরে সমান জনপ্রিয়তা পেয়েছে। এ নাটকের গুরুত্বপূর্ণ একটি চরিত্রে আমার অভিনয় করার সুযোগ হয়েছে, যা অবশ্যই আনন্দের এবং ভাগ্যের। গল্প ভালো হলেই সেটি দীর্ঘ হয়। তেমনই বকুলপুর সিজন টুও দীর্ঘ হচ্ছে। আশা করছি এ নাটক হাজার পর্বে পৌঁছাবে।’

এ সময় অভিনেত্রী নাটকের পরিচালক, প্রযোজক ও সহশিল্পীদের ধন্যবাদ জানান।

স্বর্ণলতা বর্তমানে বেশকিছু প্যাকেজ নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এ ছাড়া তার হাতে রয়েছে ধারাবাহিক নাটকও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে প্রতিক্রিয়া জানাল চীন

ট্রেনের দরজা বন্ধ করা নিয়ে বাকবিতণ্ডা, ছুরিকাঘাতে যুবককে হত্যা

পেনশন ভোগান্তি কমাতে বড় পরিবর্তন আনতে যাচ্ছে সরকার : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

পরমাণু পর্যবেক্ষকদের সফর নিয়ে নতুন সিদ্ধান্ত নিল ইরান

মাদকমুক্ত প্রজন্ম গড়তে শিক্ষায় গুরুত্বারোপের আহবান ডেপুটি স্পিকারের

বিশ্বকাপে যে রাউন্ডে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা-পর্তুগাল

‘বিষাক্ত পুরুষ’ নির্মূলের বিজ্ঞাপন দিয়ে তোপের মুখে ডেটল 

সংসদে টেলিযোগাযোগমন্ত্রী / চার মোবাইল অপারেটরের রাজস্ব বকেয়া ১৩ হাজার কোটি টাকা 

প্রথম ধাপে বিনামূল্যে ওমরাহের সুযোগ পাবে এশিয়ার ১৬ দেশের ২৫০ মুসলিম

স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১০

নকল ধরা পড়লে কেন্দ্র প্রধানকেও আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী

১১

মাজারে দানের টাকা কোথায় যায়?

১২

আদালতে ন্যায়বিচার চাইলেন যাহের আলভী

১৩

রোজারিও থেকে বিশ্বমঞ্চ / ৩৯ বছরে ফুটবল জাদুকরের যত অর্জন

১৪

সেই ন্যাপকিনের টুকরো আজ ৯ লাখ ডলার

১৫

বিশ্বকাপ জিতবে কারা, ভবিষ্যদ্বাণী করলেন হালান্ড

১৬

শূন্যরেখা পেরিয়ে ফিরলেন ছয়জন, মানবেতর জীবন ৩ জনের

১৭

হজ শেষে দেশে ফিরেছেন ৬৪,১৬৩ বাংলাদেশি

১৮

সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র‍্যাংকিং ২০২৬-এ নতুন সাফল্য অর্জন করেছে বিইউবিটি

১৯

২০২৬ বিশ্বকাপের পরের রাউন্ডে যাচ্ছে কোন ৩২ দল?

২০
X