বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০০ পিএম
অনলাইন সংস্করণ

বইমেলা মাতাচ্ছে ফ্রিল্যান্সার গড়ার কারিগরকে নিয়ে লেখা উপন্যাস

বাঁ দিক থেকে বই ‘শামীম হুসাইন: ফ্রিল্যান্সার গড়ার কারিগর’ ও লেখক রাহিতুল ইসলাম। ছবি : কালবেলা
বাঁ দিক থেকে বই ‘শামীম হুসাইন: ফ্রিল্যান্সার গড়ার কারিগর’ ও লেখক রাহিতুল ইসলাম। ছবি : কালবেলা

ঝিনাইদহের ছেলে শামীম হুসাইন। বহুজাতিক একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। বেতন ছিল লাখ টাকার মতো। অর্থনৈতিকভাবে সচ্ছলতা পেলেও নিজ গ্রামের তরুণ-তরুণীদের তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখতেন তিনি। আর তাই বহুজাতিক প্রতিষ্ঠানে সাত বছর সাফল্যের সঙ্গে কাজ করার পর চাকরি ছেড়ে গ্রামের মানুষকে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ দেওয়া শুরু করেন শামীম হুসাইন। সেই থেকে শুরু। এরপর প্রায় ২০ হাজার তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দিয়ে ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তুলেছেন তিনি। সেই তরুণ-তরুণীরা এখন দেশে বসেই বৈদেশিক মুদ্রা আয় করছেন। নিজের স্বপ্নপূরণের পথে এখনও নানাভাবে কাজ করে চলেছেন ফ্রিল্যান্সার শামীম হুসাইন।

শামীম হুসাইনকে নিয়ে ‘শামীম হুসাইন: ফ্রিল্যান্সার গড়ার কারিগর’ শিরোনামে উপন্যাস লিখেছেন কথাসাহিত্যিক রাহিতুল ইসলামের। শামীম হুসাইনের দীর্ঘ পথচলা ও সংগ্রামের কথা তুলে ধরা হয়েছে উপন্যাসটিতে। বইটি ইতিমধ্যে ব্যাপক পাঠকপ্রিয়তা পেয়েছে। বইমেলাতে বেশ আগ্রহ দেখা যাচ্ছে পাঠকদের মাঝে। বইটি পাওয়া যাচ্ছে গ্রন্থিক প্রকাশনের ১০৩–১০৫নং স্টলে। বইমেলার পাশাপাশি অনলাইন-অফলাইনেও খুব ভালো সাড়া মিলছে বইটিকে ঘিরে।

‘শামীম হুসাইন: ফ্রিল্যান্সার গড়ার কারিগর’ সম্পর্কে লেখক রাহিতুল ইসলাম বলেন, ‘শামীম এক পাগলাটে তরুণ। যে ধরনের চাকরি পাওয়ার জন্য মানুষ জীবন দিয়ে দেয়, তেমনি এক চাকরি ছেড়ে তিনি গ্রামে ফিরে গেছেন সমাজ পরিবর্তনের স্বপ্ন নিয়ে। সেখানে বসে হাজার হাজার তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দিচ্ছেন। প্রশিক্ষণ শেষে ফ্রিল্যান্সাররা দেশের জন্য অবদান রাখছে; এতেই শামীমের প্রশান্তি। বইটি শামীমকে উপজীব্য করে লেখা হলেও পাঠক এখানে উপন্যাসের স্বাদ পাবেন। এর সবচেয়ে বড় কারণ শামীমের জীবন। তার জীবনটিই উপন্যাসের মতো।’

নিজেকে নিয়ে লেখা উপন্যাসের বিষয়ে শামীম হুসাইন বলেন, ‘আমাকে নিয়ে একটি উপন্যাস লেখা হতে পারে, এমনটি কল্পনাও করিনি কোনো দিন। লেখক রাহিতুল ইসলামের প্রতি আমি কৃতজ্ঞ, এমন একটি উদ্যোগ নেওয়ার জন্য। আরও অনেক অসমাপ্ত স্বপ্ন রয়েছে আমার। সব মিলিয়ে দেশের জন্য কাজ করতে চাই আজীবন।’

প্রতিভাষা প্রকাশন থেকে প্রকাশিত ‘শামীম হুসাইন: ফ্রিল্যান্সার গড়ার কারিগর’ শীর্ষক বইটির মূল্য ৩০০ টাকা। বিভিন্ন বইয়ের দোকান ও প্রথমা ডটকমসহ বিভিন্ন অনলাইনে প্ল্যাটফর্মে বইটি পাওয়া যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১০

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১২

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৩

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৪

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৫

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৬

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৭

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৯

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

২০
X