গৌরাঙ্গ হালদার
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ০৯:৪১ পিএম
অনলাইন সংস্করণ

আমার বই-তরণী, আমার বইযাত্রা

গৌরাঙ্গ হালদারের বইয়ের প্রচ্ছদ। ছবি : ফেসবুক থেকে
গৌরাঙ্গ হালদারের বইয়ের প্রচ্ছদ। ছবি : ফেসবুক থেকে

আমার বই-তরণী, আমার বইযাত্রা ১৯৯০ থেকে ২০০০ সালের মাঝের কোনো এক সময়ের কথা। মোহাম্মদপুর রিং রোডের পশ্চিম দিকের এলাকায় বালু দিয়ে জমি ভরাট করা হচ্ছে, নতুন নতুন আবাসিক ভবন তৈরির ধুম পড়ে গেছে। কনস্ট্রাকশন এবং কাঠের কাজের কর্মীদের বেশ চাহিদা তখন। আমার দাঁত তখনো কচি। কাজের সন্ধানে এসে কাঠমিস্তিরির যোগালীর কাজ পেয়ে গেলাম। কিছু দিন উৎসাহ তুমুল। তারপর ভাটা। জীবনটাকে স্রেফ বোঝা মনে হয়েছিল তখন। বোঝা টানার শক্তি বা মোকাবিলার উপায়— যে কারণেই বলুন না কেন, আমার কেন জানি মনে হয়েছিল, বইয়ের ভেতরে মূল্যবান সব কথা লেখা থাকে, সেই কথাগুলো হয়তো আমাকে পথ দেখাবে। মহাখালী এলাকার ফুটপাত থেকে কিনেছিলাম 'বাণী চিরন্তনী' নামের একখানা বই। পড়ার নেশা পেয়ে গেল আমাকে। তারপর পড়া ছাড়িনি কখনও, পরিস্থিতি যা-ই হোক না কেন। কেবল পথ নয়, আমি পেয়েছি দেখার অনেকগুলো চোখ, চিন্তার অনেকগুলো জানালা।

অনূদিত এই বইটি সেই পড়ার নেশার ধারাবাহিকতার ফল। ভালো হলো কী মন্দ হলো তার বিচারের ভার পাঠকের।

অক্তাবিও পাস সম্পর্কে সারস্বত সমাজ ওয়াকিবহাল। পাঠক বা অনুবাদক হিসেবে আমি মনে করি, আগ্রহী পাঠক তো বটেই, এই বইটা বিশ্ব সাহিত্যের তুলনামূলক পাঠে, স্নাতক/স্নাতকোত্তর পর্যায়ের পাঠ্য হিসেবে মূল্যবান সংযোজন হতে পারে।

সকল শ্রম মূল্য বা স্বীকৃতি দাবি করে। কিন্তু পুঁজিতান্ত্রিক ব্যবস্থায় ‘স্বীকৃতি’ বা মূল্যের সুতোটা বাঁধা থাকে কতটা বিক্রি হলো, 'বেস্ট সেলিং' কিনা, বা 'লবিং'য়ের মতো শব্দগুলোর সাথে। অধম এসবের উপযুক্ত নয়।

তবে লেখক-প্রকাশক-পাঠক যেহেতু অভিন্ন সূত্রে বাঁধা, আগ্রহী পাঠকদের প্রতি নিবেদন, বই কিনুন, বই পড়ুন। তাতে করে সবার উপকার হয়। প্রকাশনা শিল্পে পাঠকই মূল। পাঠকের জয় হোক।

বই সম্পর্কিত তথ্য পাঁকে ফোটা পদ্ম মূল লেখক : অক্তাবিও পাস অনুবাদক : গৌরাঙ্গ হালদার প্রচ্ছদ এঁকেছেন : সব্যসাচী কারিগর বইয়ের ধরন : সমালোচনা সাহিত্য প্রকাশক : গ্রন্থিক প্রকাশন মুদ্রিত মূল্য : ৫০০ টাকা। অমর একুশে বইমেলায় মেলায় প্রাপ্তিস্থান : গ্রন্থিক প্রকাশন স্টল নম্বর : ৯৫২, ৯৫৩, ৯৫৪

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১০

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১১

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১২

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৩

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৪

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৫

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৬

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৭

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৮

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৯

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

২০
X