নয়ন আহমেদ
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৩২ পিএম
অনলাইন সংস্করণ

নয়ন আহমেদের ৩টি কবিতা 

নয়ন আহমেদ। ছবি : সংগৃহীত
নয়ন আহমেদ। ছবি : সংগৃহীত

আহা

এই কবিতাটি দাঁড়িয়ে আছে একটি ধ্বংসের হৃৎপিণ্ডের ওপর।

দিয়াবাড়ির পেটের ভেতর

মাইলস্টোন স্কুলের বুকের মধ্যে

উড়োজাহাজের উগড়ে দেওয়া গলিত আগুনের মতো

অশ্রুপাত নিঃশ্বাস নিলে

নেমে আসে ধানের চেয়ে বস্তুত আরও অনেক ধান

আরও অনেক কল ও কারখানার ধোঁয়াসম্প্রদায়

মানুষের বোকামির কতো উচ্চতা

একটি পোড়া ভূগোলের রোদহীনতার গল্প

বিপর্যয় হাত-পা মেলে দিয়ে হুড়মুড় করে ছুটে আসে।

আহা!

ভাষাও কখনো কখনো চুপ হয়ে যায় ।

তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে।

ফুল ফোটে না আর।

এই কবিতাটি পুড়ে পুড়ে ছাই হচ্ছে — যেমন সভ্যতা।

কান্না কি তবে একটা বঙ্গোপসাগর?

চোর

খুব বিলম্বে পৌঁছলো ডাক;তোমার চুম্বন,খামে মোড়া-

খুলে দেখি,কেউ চুরি করে নিয়ে গেছে দুটো ঘন নিঃশ্বাস,

ঠোঁটের পরমাস্তিক কম্পন আর মাছের মতোন একটু সাঁতার।

বলেছো, পাঠিয়েছো নিবিড় রাত্রি, বালিশে হেলান- দেওয়া গল্পসংকলন, তার অনন্য প্রচ্ছদ। অথচ, কী অবাক! রাত্রি; ভূতুড়ে এবং গু-মুতের গন্ধে ভরা।

এই পত্র খুলে দেখেছিলো কেউ,তারপর একে একে নিয়ে গেছে

দৌঁড়ায়া তোমার বুকের দুপাশে বিজ্ঞানসম্মত শোভা পায়;

অহর্নিশ।

এখন,শুধুই ঠোঁট পড়ে আছে আলুথালু।

চোরে নিয়ে গেছে সুসিদ্ধ সমাজবিজ্ঞান।

চাকা

দূরের অসুখী যত চাকা-

কাছের উত্তাপে জুড়ে থাক।

পরদেশে যত গৃহকথা-

নিজ দেশে শয্যা খুঁজে পাক।

স্বদেশে- বিদেশে যত প্রেম-

পৃথিবীতে পুণ্যময় হোক।

যত আছে গতির সড়ক-

বাঙময় সব শ্লোক হোক।

চাকা দেখি, চাকার জীবন-

এক সুরে বাঁধি তার গান।

কাছে কাছে থাকুক হৃদয়-

যেন সব মাঠে বোনা ধান।

করি আজ চাকার বন্দনা।

আলো চাই; জীবন অন্ধ না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১০

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১১

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১২

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৩

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৪

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৫

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৬

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৭

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৮

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৯

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

২০
X