মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
দেলোয়ার হোসাইন খান
প্রকাশ : ১৩ জুন ২০২৬, ০৯:২৪ পিএম
অনলাইন সংস্করণ

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

দেলোয়ার হোসাইন খান। ছবি : সংগৃহীত
দেলোয়ার হোসাইন খান। ছবি : সংগৃহীত

তোমার চোখের অন্তঃসলিলে অগ্নিবর্ণ প্রদীপ জ্বলে,

আমি তার শিখায় দগ্ধ নই, আমি সেই দহনে ধাতবীভূত।

প্রেম আমার কাছে উৎসব নয়— প্রেম দীর্ঘতর দীক্ষা,

যেখানে স্বত্বা ক্ষয়ে ক্ষয়ে নবরূপে পুনর্লিপ্ত।

তুমি নিকটে নও— তবু অনুপস্থিতির কুহকে

আমার উপস্থিতি খোদিত থাকে নীরব অক্ষরে।

শূন্যতার গর্ভে গর্বিত আমার সমস্ত প্রাপ্তির অভিসার,

অভাবের শিলালিপিতে উৎকীর্ণ প্রার্থনার ধ্বনি।

তোমার নাম উচ্চারণ না করার মধ্যেই নামটি জ্বলে ওঠে,

নীরবতার স্তম্ভে দীপশিখা আঁকে নীলাভ ছায়া।

আমার অহংকারের মরুভূমিতে তুমি এক ক্ষীণ নদী,

যার স্পর্শে ধূলি অঙ্কুরিত হয় অনিবার্য সবুজে।

প্রেম এখানে দখল নয়— প্রেম আত্মসমর্পণের দহন,

নিজেকে ক্ষয় করে অপরের অস্তিত্বে অভিষেক।

আমার প্রতিটি নিঃশ্বাসে তুমি অনামা অক্ষর,

যে অক্ষরে লিখিত থাকে আমার সমগ্র অনুবাদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১১

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১২

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৩

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৪

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৫

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৬

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৭

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৮

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৯

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

২০
X