মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
শেখ সাঈদ আরসালান
প্রকাশ : ১৫ জুন ২০২৬, ০৫:১৭ পিএম
আপডেট : ১৫ জুন ২০২৬, ০৭:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

শেখ সাঈদ আরসালানের কবিতা : কাঠগোলাপ ও নারীর নীল পদ্ম

শেখ সাঈদ আরসালান। ছবি : সংগ্রহীত
শেখ সাঈদ আরসালান। ছবি : সংগ্রহীত

পৃথিবীতে যে নারী আমার

তার আর তোমার ফারাক কি জানো?

মনস্তাত্ত্বিক জগত ও প্রাত্যহিক জীবনে

আমাদের অমিল নেই।

তুমি প্রচণ্ড রূপবতী

ক্লিওপেট্টা সপ্তমের মতো

পূর্ণ চন্দ্রগ্রহণের গাঢ় ছায়ায়

রক্তচাঁদ হয়ে আছি সহস্র শতাব্দী।

পৃথিবীতে যে নারী আমার

তোমার মধ্যে কোনো ঈর্ষা নেই

পক্ষান্তরে সে সিকি পরিমাণেও যদি আঁচ

করতে পারে এ জগতে তোমার আমার অবাধ প্রেম

মাইরি বলছি- জামনগর রিফাইনারির সব জ্বালনি দিয়ে তোমাকে পোড়াবো।

পৃথিবীতে যে নারী আমার

তোমার তীক্ষ্ণ বৈষয়িক ও গৃহস্হালির

জ্ঞানে আজ মার্কাস অরেলিয়াসের মতো

দার্শনিক রাজা আমি।

ওখানে তিন রুমের অগোছালো ফ্ল্যাট

প্রতিদিন একবোঝা হীনমন্যতা নিয়ে

কাজে বেরোই সন্ধ্যায় ঘরে ফিরি

শোষিত প্রজা হয়ে।

পৃথিবীতে যে নারী আমার

তার আর তোমার চোখের ফারাকও ভয়াবহ

তোমার চোখে তাকালে যতটা সহজেই গহিনে

অবতরণ করতে পারি...

কাঠগোলাপ আর নীল পদ্মের সমাহারে

আমি মশগুল হই।

তার বেলায় বিপরীত

কেননা পৃথিবী দৃশ্যমান

যেমন : ভোরে গাছ পাকা জামরুল খাওয়ার

সময় আমার দু-দন্তে পিষ্ট হয়ে একটি

কবি পিঁপড়ার মৃত্যু হয়।

পিঁপড়াদের সাহিত্যে যোগ হয়

কবিতা, গল্প।

কবির পাঁচ বয়স বয়সী ছেলে

পণ করে বসে হত্যার বদলে হত্যা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১১

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১২

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৩

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৪

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৫

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৬

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৭

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৮

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৯

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

২০
X