কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৩, ০১:৫৮ এএম
অনলাইন সংস্করণ

স্বাধীনতাবিরোধী চক্র এখনও সক্রিয় : স্বাধীনতার স্বপক্ষের রিহ্যাব সদস্যবৃন্দ

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

'১৫ই আগস্টের নারকীয় হত্যাকাণ্ডে জড়িত সকল কুশীলবদের ঘৃণাভরে প্রত্যাখান করাসহ অনতিবিলম্বে পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে। স্বাধীনতাবিরোধী চক্র সর্বত্র এখনো ঘাঁপটি মেরে বসে আছে। ব্যবসায়িক সংগঠনগুলোতে সক্রিয়ভাবে বসে আছে।'

রোববার (২০ আগস্ট) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ইআরসি হলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্বাধীনতার স্বপক্ষের রিহ্যাব সদস্যবৃন্দের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

রিহ্যাব ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম দুলালের সভাপতিত্বে এবং সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা প্রকৌশলী এন এম নুর কুতুবুল আলম জহিরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন রিহ্যাবের পরিচালক ইঞ্জিনিয়ার আল আমিন।

আলোচনায় অংশ নেন টুঙ্গিবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজ আল আসাদ, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদার, রিহ্যাব পরিচালক ইঞ্জিনিয়ার এ. কে. সেলিম, নাইমুল হাসান তপু, কুমিল্লা জেলা (উত্তর) স্বেচ্ছসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার জুনায়েদ আনোয়ার, ইঞ্জিনিয়ার-বীর মুক্তিযোদ্ধা সামসুজ্জোহা চৌধুরী, ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ, ইঞ্জিনিয়ার সরদার আমীন, তৌহিদা সুলতানা প্রমুখ।

বক্তারা বলেন, দেশের বৃহত্তম বেসরকারি ব্যবসায়ী সংগঠন রিহ্যাব বর্তমানে পরিচালক পর্ষদে বঙ্গবন্ধুর কটুক্তিকারীসহ সরকার বিরোধী একটি চক্র সক্রিয়। এই চক্রটি বিভিন্নভাবে সরকারের ভাবমুর্তি নষ্ট করছেন। ব্যবসাবান্ধব রিহ্যাব বিনির্মাণে সফল আবাসন ব্যবসায়ীদের মাধ্যমে রিহ্যাব পরিচালনার ওপর গুরুত্ব দিতে হবে।

আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ই আগস্টের সকল শহীদদের আত্মার শান্তিকামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সরকারি সম্পদ নিজের মনে করে সংরক্ষণ করতে হবে’

আওয়ামী লীগ থেকে হানিফ খানের পদত্যাগ

সাদাপাথরে নিখোঁজ চিকিৎসকের মরদেহ উদ্ধার

রাস্তায় ফেলে যাওয়া বৃদ্ধের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে তল্লাশির মুখেও কেন হাসছিলেন মেসি

পবিত্র কোরআনে বর্ণিত ১৩টি বৈজ্ঞানিক তথ্য

পাকিস্তানে খাদে বাস পড়ে নিহত ৪০

যুদ্ধের শরণার্থী শিবির থেকে বিশ্বকাপের মহাকাব্য : লুকা মদরিচের অবিস্মরণীয় অধ্যায়ের ইতি

উদ্ভাবনী কাজে কম সুদে ঋণের উদ্যোগ নেওয়া হবে: মির্জা ফখরুল

‘৫ জুলাই আমাদের বিয়ে, সবার আশীর্বাদ চাই’, বললেন আমির খান

১০

তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে খামেনির মরদেহ, কোটি মানুষের সমাগমের প্রত্যাশা

১১

অসুস্থতার খবরেই ছোট ভাইয়ের মৃত্যু, পরে প্রাণ গেল বড় ভাইয়েরও

১২

বাস্তবায়িত পে-স্কেলের গেজেট চূড়ান্ত, কার কত বেতন বাড়ল

১৩

জাবিতে নারী শিক্ষার্থীদের গোপনে ছবি ধারণ, যুবদল নেতা আটক

১৪

বেলা বাড়ার সঙ্গে এফডিসিতে আসছেন তারকারা, ভোট দিচ্ছেন প্রবীণ-নবীন শিল্পীরা

১৫

অন্যের সঙ্গে পালাল বিবাহিত মেয়ে, থানায় মায়ের অভিযোগ

১৬

স্বর্ণের দামে ফের বড় লাফ, ভরি কত

১৭

আলজেরিয়ার বিদায়ে শেষ ষোলয় সুইজারল্যান্ড

১৮

শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এফডিসিতে আনোয়ারা বেগম

১৯

কারাগারে এনসিপি নেতা, ছাড়াতে আরেক নেতার ফোন

২০
X