কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩, ১১:৫৩ এএম
অনলাইন সংস্করণ

এবার চাল রপ্তানিতে শুল্ক আরোপ করল ভারত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারত এবার সিদ্ধ চাল রপ্তানিতে ২০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। দেশটি বিশ্বের শীর্ষ চাল রপ্তানিকারক দেশ হওয়ায় এই সিদ্ধান্তের ফলে বিশ্ববাজারে চালের দাম আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার (২৫ আগস্ট) দেশটির কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রণালয় শুক্রবার এই নির্দেশনা দিয়েছে।

গত সপ্তাহে ভারত সরকার পেঁয়াজ রপ্তানির ওপর ৪০ শতাংশ শুল্ক আরোপ করে। চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত পেঁয়াজ রপ্তানির ওপর এই শুল্ক বহাল থাকবে।

গত মাসে বাসমতি ছাড়া সব ধরনের সাদা বা আতপ চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করে ভারত। এই সিদ্ধান্ত আন্তর্জাতিক বাজারে একটা বড় ধাক্কা দেয়। তার আগে গত বছর ভাঙা চালেও নিষেধাজ্ঞা দেয় দেশটি।

ভারতের নিষেধাজ্ঞার পর থেকেই বাড়তে শুরু করেছে চালের দাম। বর্তমানে আন্তর্জাতিক বাজারে যে দামে চাল বিক্রি হচ্ছে, তা গত ১২ বছরের মধ্যে সর্বোচ্চ।

সেদ্ধ চাল রপ্তানিতে নিষেধাজ্ঞার পর আতপ চালের রপ্তানি বৃদ্ধি পাচ্ছিল। তাতে লাগাম টানতেই এই অতিরিক্ত রপ্তানি শুল্ক আরোপ করা হয়েছে বলে মনে করছেন ভারতীয় রপ্তানিকারকরা।

ভারত বিশ্বের বৃহত্তম চাল রপ্তানিকারী দেশ। আন্তর্জাতিক বাজারে মোট চালের জোগানের ৪০ শতাংশেরও বেশি আসে ভারত থেকে। ২০২২ সালে ৭৪ লাখ টন আতপ চাল রপ্তানি করেছিল ভারত। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে চলতি মৌসুমে চালের উৎপাদন কম হওয়ায় গত মাসে বাসমতি ব্যতীত সব প্রকার সেদ্ধ চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় ভারতের কেন্দ্রীয় সরকার। বাণিজ্য মন্ত্রণালয় থেকে বলা হয়, অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ভারতের মুম্বাইয়ের এক আন্তর্জাতিক চাল ব্যবসায়ী রয়টার্সকে বলেন, অতিরিক্ত শুল্প আরোপ করায় ভারতের সিদ্ধ চালের দাম অনেকে বেড়ে যাবে। ভারতের সিদ্ধা চালের দাম থাইল্যান্ড ও পাকিস্তানের সিদ্ধ চালের সমান বেড়ে যেতে পারে। ডিলারদের জন্য এসব দেশের বাইরে সিদ্ধা চালের জন্য আপাতত নতুন কোনো বিকল্প নেই।

একদিকে ইউক্রেন যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে গমসহ অন্য শস্যের সরবরাহ কমেছে। অন্যদিকে বৈরী আবহাওয়ার কারণে ভারতে চাল, গম ও আখের উৎপাদন হ্রাস পেয়েছে। ফলে ভারতের অভ্যন্তরীণ বাজারে এসব পণ্যের দাম অনেকে বেড়েছে।

নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়াটা আগামী নির্বাচনে প্রভাব ফেলতে পারে। এ শঙ্কা থেকে দেশের বাজার স্থিতিশীল রাখতে উল্লিখিত পণ্যগুলোর রপ্তানিতে নানা ধরনের কড়াকড়ি আরোপ করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকার।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

১০

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

১১

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

১২

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

১৩

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

১৪

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

১৫

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

১৬

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

১৭

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

১৮

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

১৯

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

২০
X