কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ০২:৩২ পিএম
আপডেট : ০৬ জুলাই ২০২৫, ০২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

রিটার্ন জমা দিলে পাবেন যেসব ছাড়

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১ জুলাই থেকে বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেওয়া যাচ্ছে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত রিটার্ন দেওয়া যাবে। তবে এবার রিটার্ন দেওয়ার সময় কিছু বিষয় খেয়াল রাখতে হবে। কারণ এবার রিটার্ন জমার সময় করের হিসাবের ক্ষেত্রে বাজেটে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। রিটার্ন জমা দেওয়ায় পাওয়া যাবে করছাড়।

রিটার্ন জমায় যেভাবে পাওয়া যাবে করছাড়

চলতি অর্থবছরে আপন ভাইবোনের দানকে করমুক্ত হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে এবার। নতুন বাজেটে এই সুযোগ দেওয়া হয়েছে। রিটার্ন নথিতে ভাইবোনের দান করা অর্থ বা সম্পদ করমুক্ত থাকবে। ফলে পারিবারিক জমি, ফ্ল্যাটসহ স্থাবর-অস্থাবর সম্পদ হস্তান্তর আরও সহজ হবে। বিদেশে থাকা ভাইবোনকে অর্থ পাঠালেও তা করমুক্ত থাকবে।

এ ছাড়া বাণিজ্যিক কৃষি উৎসাহিত করতে করছাড় দেওয়া হয়েছে। একজন করদাতার কৃষি থেকে আয় ৫ লাখ টাকা পর্যন্ত করমুক্ত রাখা হয়েছে।

বেসরকারি চাকরিজীবীদের বিভিন্ন ধরনের ভাতাসহ এতদিন সাড়ে ৪ লাখ টাকা পর্যন্ত আয় বাদ দেওয়া যেত। এটি এখন থেকে ৫ লাখ টাকা হবে।

জাতীয় পেনশন কর্তৃপক্ষের আয় ও জাতীয় পেনশন কর্তৃপক্ষের সর্বজনীন পেনশন স্কিম থেকে প্রাপ্ত সুবিধাভোগীর আয় করমুক্ত থাকবে।

এ ছাড়া চাকরিজীবী করদাতাদের মরণব্যাধির চিকিৎসা খরচ করমুক্ত রাখা হয়েছে। চাকরিরত কর্মচারীদের জন্য কিডনি, লিভার, ক্যান্সার, হার্টের চিকিৎসার পাশাপাশি মস্তিষ্কে অস্ত্রোপচার ও কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনসংক্রান্ত চিকিৎসা বাবদ প্রাপ্ত অর্থ করমুক্ত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কী সর্বাত্মক যুদ্ধে জড়াবে

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১০

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১২

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৩

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৪

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

১৫

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

১৬

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

১৭

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

১৮

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

১৯

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

২০
X