কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ০৩:৫৮ পিএম
আপডেট : ০৭ জুলাই ২০২৫, ০৪:৫১ পিএম
অনলাইন সংস্করণ

২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব আদায় কত, জানালেন এনবিআর চেয়ারম্যান

এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান
এনবিআরের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান। ছবি : সংগৃহীত

২০২৪-২৫ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মোট ৩ লাখ ৬৮ হাজার ১৭৭ কোটি টাকা রাজস্ব আদায় করেছে বলে জানিয়েছেন এনবিআরের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান।

সোমবার (৭ জুলাই) ঢাকা কাস্টমস হাউস পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

এনবিআর চেয়ারম্যান বলেন, ২০২৪-২৫ অর্থবছরের ৩০ জুন পর্যন্ত রাজস্ব আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে ৩ লাখ ৬৮ হাজার ১৭৭ কোটি টাকা। রাজস্ব আদায় নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা স্বাভাবিকভাবে তাদের কাজ করে যাচ্ছেন। এনবিআরের সব কার্যক্রম সরকারের নির্দেশনা অনুযায়ী পরিচালিত হচ্ছে।

মো. আব্দুর রহমান খান বলেন,

এনবিআরের কর্মচারীরা নিয়ম অনুযায়ী কাজ করলে ভয় বা উদ্বেগের কোনো প্রয়োজন নেই। তবে দায়িত্বের সীমা লঙ্ঘনকারীদের বিষয়ে বিশেষ নজর রাখা হবে।

তিনি আরও জানান, কাস্টমসের ডিউটি পেমেন্ট এখন থেকে অটোমেটেড চালানের (অ্যাডি চালান) মাধ্যমে করা যাবে। এতে পণ্য খালাসের জটিলতা হ্রাস পাবে এবং রাজস্বের টাকা সরাসরি সরকারি কোষাগারে জমা হবে। এ ব্যবস্থা আগামী এক সপ্তাহের মধ্যে পুরোপুরি কার্যকর হবে।

উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মোট ৩ লাখ ৮২ হাজার ৫৬২ কোটি টাকা রাজস্ব আদায় করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

১০

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

১১

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

১২

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

১৩

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

১৪

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

১৫

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

১৬

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৭

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

১৮

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

১৯

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

২০
X