পাইকগাছা প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুন ২০২৬, ০৩:৪১ পিএম
অনলাইন সংস্করণ

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

খুলনা জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স
খুলনা জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স

খুলনার পাইকগাছায় স্ত্রীর সামনে প্রস্রাব করতে বসার প্রতিবাদ করায় হাসান সরদার নামে এক যুবককে দফায় দফায় মারপিট করে হত্যার অভিযোগ উঠেছে।

নিহত হাসান (৩৫) উপজেলার চাঁদখালী ইউনিয়নের কালিদাসপুর গ্রামের মালেক সরদারের ছেলে। এ ঘটনায় নিহতের চাচা সিরাজুল বাদী হয়ে ১০ জনের নামে থানায় এজাহার জমা দিয়েছেন।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার (৭ জুন) বিকেল আনুমানিক ৫টার দিকে হাসনের স্ত্রীর সামনে স্থানীয় খালেক গাজীর ছেলে কুদ্দুস গাজী প্রস্রাব করতে বসে। এর প্রতিবাদ করেন হাসান সরদার। এ অপরাধে পাইকগাছা উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক নামজুল হুদা মিন্টুর নেতৃত্বে প্রকাশ্য জনসম্মুখে মারপিট করে আহত করে।

এক-দেড় ঘণ্টা পরে একটু সুস্থ হলে আবারও নির্যাতন চালায়। একপর্যায়ে বেহুশ হয়ে পড়েন হাসান। সন্ধ্যার পর পুনরায় জ্ঞান ফিরলে আবারও হাতুড়ি ইট, দরজার হাক দিয়ে পিটিয়ে জখম করে। এতে জ্ঞান হারান। এশার নামাজের পরে আবারও মারপিট করে তাকে মিন্টুসহ তার সঙ্গীরা থ্রিহুইলারে দড়ি দিয়ে বেঁধে হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নয়ন কুমার সরকার বলেন, রোগী হাসপাতালে আনার আগেই মৃত্যুবরণ করে।

এ বিষয়ে নাজমুল হুদা মিন্টু বলেন, নিহত হাসান সরদার একজন খারাপ প্রকৃতির লোক। সারক্ষণ গাঁজা বিক্রি করে ও সেবন করে। এলাকার যুব সমাজকে নেশায় আসক্ত করছে। জনগণ গণধোলাই দিয়ে তাকে হত্যা করেছে। আমি প্রথমে ঘটনাস্থলে ছিলাম না। আমি রাতে আসার পর পুলিশের সহায়তায় তাকে চিকিৎসার জন্য নসিমনে করে হাসপাতালে নিয়ে গেছিলাম।

পাইকগাছা থানা উপপুলিশ পরিদর্শক আ. আজিজ বলেন, আমি লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছি। নিহতের মাথা ও মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের চাচা সিরাজুল ইসলাম বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে এজাহার দাখিল করেছে।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া বলেন, এজাহার দাখিল হয়েছে শুনেছি। আমি খুলনাতে আছি। সন্ধ্যার দিকে থানায় পৌঁছানোর পর ব্যবস্থা গ্রহণ করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১০

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১১

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১২

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৩

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৪

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৫

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৬

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৭

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৮

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৯

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

২০
X