কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ০২:৪৬ পিএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ০২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

‘সহজক্যাশে’ লেনদেনে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

‘সহজক্যাশ লিমিটেড’ নামে কোনো প্রতিষ্ঠানকে আর্থিক লেনদেনের অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। তাই প্রতিষ্ঠানটির সঙ্গে কোনো ধরনের লেনদেন বা আর্থিক প্রতিশ্রুতি না দিতে নাগরিকদের প্রতি সতর্কবার্তা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

সোমবার (০৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন জাতীয় পত্রিকায় ‘সহজক্যাশ লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠানের চাকরির বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। ওই বিজ্ঞাপনে দাবি করা হয়েছে, প্রতিষ্ঠানটি বর্তমানে প্রাক-পরিচালন পর্যায়ে রয়েছে এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) চালুর জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পাওয়ার প্রক্রিয়ায় আছে।

তবে বাংলাদেশ ব্যাংক স্পষ্টভাবে জানিয়েছে, ‘সহজক্যাশ লিমিটেড’ নামে কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) চালুর অনুমোদনের কোনো আবেদন পাওয়া যায়নি, এমনকি বর্তমানে এ ধরনের কোনো আবেদন প্রক্রিয়াধীনও নেই।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দেশে আর্থিক লেনদেন পরিচালনার অনুমোদন দেওয়ার একমাত্র কর্তৃপক্ষ হলো বাংলাদেশ ব্যাংক। তাই ‘সহজক্যাশ লিমিটেড’ নামে কোনো প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন বা চাকরির প্রতিশ্রুতি দেওয়ার আগে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক সতর্ক করে জানিয়েছে, ওই প্রতিষ্ঠানের সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন বা প্রতিশ্রুতি দেওয়ার আগে সবাইকে সচেতন থাকতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইভীকে ‘শীর্ষ সন্ত্রাসী’ আখ্যা দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

গাজায় বিয়ের অনুষ্ঠানে ইসরায়েলি হামলা, নিহত ৫

সরকারি দলের বৈঠক / এমপি-মন্ত্রীদের জনগণের কাছে সরকারি সেবার সুফল পৌঁছানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গ্রুপ পর্ব থেকে ফাইনাল: কেমন হতে পারে ব্রাজিলের সম্ভাব্য যাত্রা

গ্রুপ পর্ব থেকে ফাইনাল: কেমন হতে পারে আর্জেন্টিনার সম্ভাব্য যাত্রা

বুবলীর মা হওয়ার খবরে স্মিতার কড়া সমালোচনা

বাংলাদেশের স্বপ্ন ভেঙে চুরমার করে দিল ভারত

যুবলীগ-ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে যাত্রীবোঝাই বাস

বারে ৩ বার বল লাগলে গোল, চোটের ভান করলেই শাস্তি?

১০

‘এনসিপিকে জামায়াতের প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানো হচ্ছে’

১১

ঐতি‌হ্যে সমৃদ্ধ দামুড়হুদার প্রাণ‌কে‌ন্দ্র, তবুও উন্নীত হয়‌নি পৌরসভায় 

১২

শরীয়তপুরে আর্জেন্টিনার সমর্থকদের আনন্দ শোভাযাত্রায় দুর্ঘটনা, আহত ৪

১৩

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনায় যোগ দিলেন ব্রাজিল সমর্থক

১৪

দালালকে ধরে হাসপাতালের ড্রেন পরিষ্কার করাল ছাত্রদল

১৫

ইরানের হাতে এখনও ২২ শতাংশ ক্ষেপণাস্ত্র রয়েছে : ট্রাম্প

১৬

হঠাৎ জ্বালানি তেলের দাম কমলো বিশ্ববাজারে 

১৭

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য বড় সুখবর

১৮

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩

১৯

ঢাবি ট্রেজারারকে ‘পাড়ার গুন্ডা-মাস্তানের’ মতো কথা না বলার অনুরোধ সর্ব মিত্র চাকমার

২০
X