কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০১:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

৪০ কোটি টাকার শেয়ার কিনবেন তপন চৌধুরী

তপন চৌধুরী। ছবি : সংগৃহীত
তপন চৌধুরী। ছবি : সংগৃহীত

শেয়ারবাজার থেকে স্কয়ার ফার্মাসিউটিক্যালস বা স্কয়ার ফার্মার ২০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী। গতকাল সোমবার দেশের দুই স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের মাধ্যমে তিনি তার শেয়ার কেনার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা যায়।

স্টক এক্সচেঞ্জে দেওয়া ঘোষণা অনুযায়ী, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বাজার থেকে স্কয়ার ফার্মার ২০ লাখ শেয়ার কেনা সম্পন্ন করবেন তপন চৌধুরী। মূল বাজারের পাশাপাশি ব্লক মার্কেটের মাধ্যমেও তিনি এই শেয়ার কেনার কথা জানিয়েছেন।

ঢাকার শেয়ারবাজারে গতকাল দিন শেষে স্কয়ার ফার্মার প্রতিটি শেয়ারের দাম ছিল ২০০ টাকা ৪০ পয়সা। সেই হিসাবে তপন চৌধুরীর দেওয়া ঘোষণা অনুযায়ী ২০ লাখ শেয়ারের বাজারমূল্য দাঁড়ায় ৪০ কোটি টাকা। নিজের কোম্পানির শেয়ারে এই বিনিয়োগ করবেন তিনি।

এদিকে কোম্পানির এমডির শেয়ার কেনার ঘোষণায় গতকাল ঢাকার বাজারে স্কয়ার ফার্মার প্রতিটি শেয়ারের দাম ২ টাকা বা ১ শতাংশ বেড়েছে। তাতে দিন শেষে স্কয়ার ফার্মার শেয়ারের বাজারমূল্য বেড়ে ২০০ টাকা ছাড়িয়েছে।

শেয়ার কেনার এই ঘোষণা ও কারণ জানতে চাইলে তপন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘প্রতিষ্ঠানটি পরিচালনার সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িত। তাই প্রতিষ্ঠানটির বর্তমান ও ভবিষ্যৎ সম্ভাবনাটা আমি খুব ভালো জানি। সেই কারণে এই মুহূর্তে ব্যাংকে টাকা রাখার চেয়ে কোম্পানিটির শেয়ারে বিনিয়োগ আমার কাছে ভবিষ্যতের জন্য অনেক বেশি লাভজনক মনে হয়। তাই নতুন করে কোম্পানিটির শেয়ারে বিনিয়োগের এই সিদ্ধান্ত নিয়েছি।’

সবশেষ ২০২৪-২৫ অর্থবছর শেষে স্কয়ার ফার্মা সম্মিলিতভাবে ২ হাজার ৩৯৭ কোটি টাকার রেকর্ড মুনাফা করেছে। এই মুনাফা থেকে কোম্পানি ওই অর্থবছরের জন্য শেয়ারধারীদের মধ্যে লভ্যাংশ হিসেবে বিতরণ করেছে ১ হাজার ৬৪ কোটি টাকা। গত অর্থবছর কোম্পানিটি রেকর্ড মুনাফার পাশাপাশি শেয়ারধারীদের জন্য রেকর্ড ১২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

ডিএসইর তথ্য অনুযায়ী, গত এক বছরের মধ্যে স্কয়ার ফার্মার শেয়ারের দাম এখন সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। এই এক বছরের মধ্যে কোম্পানিটির শেয়ারের সর্বোচ্চ দাম উঠেছিল ২৩২ টাকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১০

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১১

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১২

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

১৩

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

১৪

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

১৫

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

১৬

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

১৭

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

১৮

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

১৯

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২০
X