কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০৭:৫৫ পিএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ০৭:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

রেকর্ড দামে স্বর্ণ, এক মাসে বেড়েছে ২৮ শতাংশ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভূরাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের অর্থনীতির দুর্বল ইঙ্গিতের মধ্যে নিরাপদ বিনিয়োগের দিকে ঝুঁকছেন বিনিয়োগকারীরা। এর প্রভাবে বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায় উঠে গেছে। প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় ৫ হাজার ৬০০ ডলারে পৌঁছেছে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ।

বাজার তথ্য অনুযায়ী, স্পট স্বর্ণ ২ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫ হাজার ৫১৩ দশমিক ০৯ ডলারে লেনদেন হচ্ছিল। দিনের শুরুতে দাম উঠেছিল ৫ হাজার ৫৯৪ দশমিক ৮২ ডলার পর্যন্ত। টানা ৯টি সেশনে নতুন উচ্চতায় পৌঁছেছে স্বর্ণ। চলতি মাসে এখন পর্যন্ত এর দাম বেড়েছে প্রায় ২৮ শতাংশ।

যুক্তরাষ্ট্রের বাজারে ফেব্রুয়ারি ডেলিভারির স্বর্ণ ফিউচার ৩ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫ হাজার ৫০৬ দশমিক ৩০ ডলারে দাঁড়ায়। লেনদেনের এক পর্যায়ে এই ফিউচারের দাম সর্বকালের সর্বোচ্চ ৫ হাজার ৬২৬ দশমিক ৮০ ডলার স্পর্শ করে।

নিরাপদ বিনিয়োগের চাহিদা বাড়ায় রুপার বাজারেও উত্থান দেখা গেছে। এক সময় রুপার দাম ১২০ ডলারের গুরুত্বপূর্ণ সীমা ছাড়িয়ে যায়।

বৈশ্বিক রাজনৈতিক অনিশ্চয়তা এবং যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সূচকে দুর্বলতা অব্যাহত থাকলে স্বর্ণ ও অন্যান্য নিরাপদ সম্পদের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ আরও বাড়তে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১০

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১১

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১২

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৩

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৪

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৫

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১৬

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১৭

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১৮

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১৯

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

২০
X