কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫০ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম

স্বর্ণের অলঙ্কার। ছবি: সংগৃহীত
স্বর্ণের অলঙ্কার। ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে। দুর্বল মূল্যস্ফীতির তথ্য প্রকাশের পর ফেডারেল রিজার্ভের সুদহার কমানোর প্রত্যাশা জোরদার হওয়ায় এ দাম দুই শতাংশের বেশি বেড়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিশ্ববাজারের পরিস্থিতি মূল্যায়নে এ তথ্য উঠে এসেছে। খবর রয়টার্সের।

শুক্রবার নিউইয়র্ক সময় দুপুর ১টা ৩০ মিনিটে স্পট গোল্ডের দাম আউন্সপ্রতি ২ দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়ায় ৫ হাজার ০২২ দশমিক ০৬ ডলার। সপ্তাহের হিসাবে স্বর্ণের দাম বেড়েছে প্রায় ১ দশমিক ২ শতাংশ। এর আগের দিন প্রায় ৩ শতাংশ পতন হয়েছিল, যা ছিল প্রায় এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন।

এপ্রিল ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণ ফিউচার্সও প্রায় ২ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৫ হাজার ০৪৬ দশমিক ৩০ ডলারে নিষ্পত্তি হয়েছে।

বাজার বিশ্লেষকরা বলছেন, জানুয়ারির ভোক্তা মূল্যসূচক (সিপিআই) প্রত্যাশার তুলনায় কম আসায় বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরেছে। স্বাধীন ধাতু ব্যবসায়ী তাই ওং বলেন, শক্তিশালী কর্মসংস্থান প্রতিবেদনের পর যে উদ্বেগ তৈরি হয়েছিল, নরম সিপিআই তা প্রশমিত করেছে। ফলে স্বর্ণ ও রুপার দামে ‘রিলিফ র‍্যালি’ দেখা যাচ্ছে।

মার্কিন শ্রম দপ্তরের তথ্য অনুযায়ী, জানুয়ারিতে ভোক্তা মূল্যসূচক বেড়েছে ০ দশমিক ২ শতাংশ, যেখানে অর্থনীতিবিদরা ০ দশমিক ৩ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস দিয়েছিলেন। ডিসেম্বরেও ০ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি হয়েছিল।

তথ্যসংগ্রাহক সংস্থা এলএসইজি জানিয়েছে, বাজারে চলতি বছরে মোট ৬৩ বেসিস পয়েন্ট সুদহার কমার প্রত্যাশা করা হচ্ছে, যার প্রথমটি জুলাইয়ে হতে পারে। সাধারণত সুদহার কম থাকলে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের চাহিদা বাড়ে।

প্রতিবেদনে বলা হয়েছে, রুপার দামও ৩ দশমিক ৪ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৭৭ দশমিক ৭০ ডলারে পৌঁছেছে। যদিও আগের সেশনে ১১ শতাংশ পতন হয়েছিল। তবে সাপ্তাহিক হিসাবে রুপার দাম সামান্য ০ দশমিক ৩ শতাংশ কমার পথে রয়েছে।

এদিকে প্লাটিনামের দাম ৩ দশমিক ৮ শতাংশ বেড়ে ২ হাজার ৭৫ দশমিক ৯৩ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ৩ দশমিক ৬ শতাংশ বেড়ে ১ হাজার ৬৭৪ দশমিক ৫০ ডলারে দাঁড়িয়েছে। তবে এ দুই ধাতুই সাপ্তাহিক ভিত্তিতে লোকসানের দিকে রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১০

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১১

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১২

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৩

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৪

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

১৫

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

১৭

আজকের নামাজের সময়সূচি

১৮

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

১৯

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২০
X