মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ১২:১২ পিএম
আপডেট : ২৪ মার্চ ২০২৬, ১২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্ববাজারে ১০ দিনে ২২% কমেছে স্বর্ণের দাম, বাংলাদেশে কত?

ফাইল ছবি
ফাইল ছবি

আন্তর্জাতিক বাজারে দরপতন এবং স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য কমে যাওয়ায় বাংলাদেশেও এ মূল্যবান ধাতুর দামে বড় পরিবর্তন এসেছে। জানা গেছে, গত ১০ দিনে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রায় ২২% পর্যন্ত কমেছে।বাংলাদেশেও এর ধাক্কা লেগেছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত ১৯ মার্চ এক দিনেই দুই দফায় স্বর্ণের দাম কমানোর যে ঘোষণা দিয়েছিল, মঙ্গলবার (২৪ মার্চ) সেই নির্ধারিত দামেই বাজারে কেনাবেচা চলছে।

দুই দফায় ভরিতে সর্বোচ্চ ১৫ হাজার ৩৩৮ টাকা কমানোর ফলে এখন ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৪৭ হাজার টাকার নিচে নেমে এসেছে।

সবশেষ নির্ধারিত মূল্য তালিকা অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকায় বিক্রি হচ্ছে, যা আগে ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা ছিল। একইভাবে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ২০ টাকায় নেমে এসেছে।

এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এখন ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকায় কেনা যাচ্ছে। স্বর্ণের পাশাপাশি রুপার দামও পুনর্নির্ধারণ করা হয়েছে যেখানে ২২ ক্যারেট রুপার ভরি ৫ হাজার ৩৬৫ টাকা এবং ২১ ক্যারেট ৫ হাজার ১৩২ টাকায় দাঁড়িয়েছে।

উল্লেখ্য, গত ১৯ মার্চ এক দিনে দুই দফায় এবং ২০ মার্চ থেকে কার্যকর হওয়া নতুন সিদ্ধান্তে স্বর্ণের দাম ভরিতে প্রায় ১৫ হাজার ৩৩৮ টাকা কমানো হয়েছে।

বিশ্ববাজার বিশ্লেষণকারী সংস্থা গোল্ডপ্রাইস ডট ওআরজি অনুযায়ী, প্রতি আউন্স স্বর্ণের দাম ৫ হাজার ডলারের ঘর থেকে বড় পতনের মাধ্যমে ৪ হাজার ৩৪০ থেকে ৪ হাজার ৩৬৫ ডলারে নেমে এসেছে।

আন্তর্জাতিক বাজারে আজ স্বর্ণের দাম গতকালের তুলনায় প্রায় ১.৫% কমেছে। টাকার অঙ্কে প্রতি আউন্স স্বর্ণের দাম আজ ৪০ ডলার থেকে ৯২ ডলার পর্যন্ত কমেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। আন্তর্জাতিক বাজারদর অনুযায়ী, স্পট গোল্ডের দাম আজ প্রায় ১.৫% কমে আউন্স প্রতি ৪ হাজার ৩৪০ থেকে ৪ হাজার ৩৬৬ ডলারের ঘরে অবস্থান করছে।

টানা ১০ দিনের ধারাবাহিক পতনে স্বর্ণের দাম প্রায় ২২% কমেছে, যা গত কয়েক দশকের মধ্যে অন্যতম বড় পতন হিসেবে দেখা হচ্ছে। চলতি বছরের জানুয়ারিতে স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ ৫ হাজার ৬০৮ ডলারে উঠেছিল। সেই তুলনায় বর্তমান দাম অনেক কম। গত এক সপ্তাহে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রায় ৯-১১% পর্যন্ত কমেছে।

এই বৈশ্বিক প্রভাবের কারণেই দেশের বাজারে ১৯ মার্চ এক দিনেই দুইবার দাম কমানোর সিদ্ধান্ত নেয় বাজুস যেখানে প্রথম দফায় সকালে ৭ হাজার ৬৪০ টাকা এবং দ্বিতীয় দফায় বিকেলে আরও ৭ হাজার ৬৯৮ টাকা কমানো হয়।

চলতি ২০২৬ সালে এখন পর্যন্ত দেশে মোট ৪৫ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে যার মধ্যে ১৯ বার দাম কমানোর ঘটনা ঘটেছে। পবিত্র ঈদুল ফিতরের ঠিক আগ মুহূর্তে স্বর্ণের এই বড় দরপতন সাধারণ ক্রেতাদের জন্য একটি বড় স্বস্তির খবর হয়ে দাঁড়িয়েছে।

বর্তমানে আন্তর্জাতিক বাজারের অস্থিরতা কিছুটা কমায় স্থানীয় বাজারেও এর প্রতিফলন দেখা যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১০

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১১

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১২

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৩

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৪

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৫

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৬

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৭

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৮

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৯

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

২০
X