কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

১৯ দিনেই দুই বিলিয়ন ডলার ছাড়াল রেমিট্যান্স

১৯ দিনেই দুই বিলিয়ন ডলার ছাড়াল রেমিট্যান্স। ছবি : সংগৃহীত
১৯ দিনেই দুই বিলিয়ন ডলার ছাড়াল রেমিট্যান্স। ছবি : সংগৃহীত

দেশে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্যে দেখা গেছে, চলতি এপ্রিলের প্রথম ১৯ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ২ দশমিক ১২ বিলিয়ন মার্কিন ডলার, যা স্থানীয় মুদ্রায় প্রায় ২৫ হাজার ৯৪৯ কোটি টাকার সমান (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।

গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১ দশমিক ৭১ বিলিয়ন ডলার। সে হিসেবে চলতি বছরের একই সময়ে প্রায় ৪০ কোটি ৮০ লাখ ডলার বেশি এসেছে, যা টাকার অঙ্কে প্রায় চার হাজার ৯৭৮ কোটি।

এর আগে চলতি বছরের মার্চে দেশের ইতিহাসে সর্বোচ্চ ৩ দশমিক ৭৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স আসে। দ্বিতীয় সর্বোচ্চ ছিল ২০২৫ সালের মার্চে ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলার এবং একই বছরের ডিসেম্বরে আসে ৩ দশমিক ২২ বিলিয়ন ডলার। এছাড়া চলতি বছরের জানুয়ারিতে রেমিট্যান্স ছিল ৩ দশমিক ১৭ বিলিয়ন ডলার, যা চতুর্থ সর্বোচ্চ।

বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক প্রেক্ষাপটে বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রভাব বৈদেশিক মুদ্রাবাজারে পড়েছে। ডলারের চাহিদা বেড়ে যাওয়ায় বিনিময় হার বৃদ্ধি পেয়েছে, ফলে প্রবাসীরা দেশে পাঠানো অর্থের বিপরীতে তুলনামূলক বেশি টাকা পাচ্ছেন—যা রেমিট্যান্স বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখছে।

যদিও অর্থনীতিবিদরা সতর্ক করে বলছেন, মধ্যপ্রাচ্যের সংকট দীর্ঘস্থায়ী হলে তা বাংলাদেশের অর্থনীতিতে চাপ তৈরি করতে পারে। এ পরিস্থিতিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী রাখা এবং ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে অনুপ্রবেশ ঘটিয়ে নৈরাজ্য সৃষ্টি করছে ভারত : মুক্তিযোদ্ধা দল 

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকের ৫ লাখ টাকা উধাও

সংসদীয় স্থায়ী কমিটি : আইনের সভাপতি পার্থ, অর্থে মুশিফকুর 

বিশ্বকাপ স্বপ্ন ভাঙলেও পুরো বেতন পাচ্ছেন সেই সোমালিয়ান রেফারি

অভিনয়ে নাম লেখাচ্ছেন লাক্স সুপারস্টার বর্ণিতা

‘শাপলার কসাই’ শেষ, এবার পরের জন: শফিকুল আলম

সব শঙ্কা উধাও, পুরোপুরি ফিট মেসি

বৃদ্ধা মাকে নির্যাতন করায় ২ ছেলে গ্রেপ্তার

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশু নিহত, কনস্টেবল গ্রেপ্তার

সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার পথে নতুন বাজেট : সম্ভাবনা ও চ্যালেঞ্জ

১০

আজান দিতে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুয়াজ্জিন 

১১

বিদ্যুৎ শ্রমিক নেতাদের বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

১২

ক্রিকেটার নাঈম হাসানের মানসিক অবস্থার অবনতি

১৩

‘নারী এমপিদের পোশাক নিয়ে মনিরুলের বক্তব্য বর্ণবাদী আচরণের বহিঃপ্রকাশ’

১৪

বান্ধবীর অনুরোধে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছাড়লেন তাওহিদুল

১৫

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল

১৬

শিল্পকলা থেকে অভিনেত্রী নীল হুরেরজাহানের আইফোন চুরি

১৭

হাকিমির সঙ্গে প্রেম করছেন নোরা ফাতেহি?

১৮

ইরানকে বাদ দিয়ে আঞ্চলিক নিরাপত্তা সম্ভব নয় : আরাগচি

১৯

ইরানের ৪ প্রধান ব্যাংকে সাইবার হামলা

২০
X