কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০১:০৯ পিএম
আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ০১:১৯ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে শুক্রবার (২৪ এপ্রিল) স্বর্ণের দাম কমেছে। তেলের উচ্চমূল্য, মূল্যস্ফীতির আশঙ্কা এবং দীর্ঘ সময় ধরে উচ্চ সুদের হার বজায় থাকার আশঙ্কা, বিশেষ করে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা স্থবির থাকায় স্বর্ণবাজারে চাপ সৃষ্টি করেছে। খবর রয়টার্সের।

শুক্রবার (২৪ এপ্রিল) গ্রিনিচ মান সময় ৪টা ২৬ মিনিট অনুযায়ী, স্পট স্বর্ণের দাম শূন্য দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৬৬১ দশমিক ৩৩ ডলারে নেমেছে। টানা চার সপ্তাহ বাড়ার পর চলতি সপ্তাহে এ পর্যন্ত স্বর্ণের দাম প্রায় ৩ দশমিক ৫ শতাংশ কমেছে।

অন্যদিকে, জুন ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার্স ১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৭৬ দশমিক ৫০ ডলারে।

বাজার বিশ্লেষক কেলভিন ওংয়ের মতে, যতদিন হরমুজ প্রণালির দীর্ঘমেয়াদি বন্ধ থাকার ঝুঁকি থাকবে, ততদিন তেলের দাম উচ্চ পর্যায়ে থাকবে, যা স্বর্ণের ওপর চাপ সৃষ্টি করবে।

ওং আরও বলেন, স্বর্ণের দাম বর্তমানে একটি নির্দিষ্ট সীমার মধ্যে ঘোরাফেরা করছে, উপরের দিকে প্রায় ৪ হাজার ৯০০ ডলার (৫০ দিনের গড়) এবং নিচের দিকে প্রায় ৪ হাজার ৬৪৫ ডলার (২০ দিনের গড়)।

তিনি বলেন, ‘এখন সবকিছুই নির্ভর করছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির ওপর।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

১০

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

১১

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

১২

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

১৩

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

১৪

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

১৫

২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে

১৬

ইনফিনিটি এআই বিল্ডফেস্টে ২ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ডিআইইউ

১৭

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

১৮

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

১৯

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

২০
X