কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জুন ২০২৬, ০৮:৫৯ এএম
অনলাইন সংস্করণ

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরানের জব্দকৃত অর্থ ব্যবহার করে ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত উপসাগরীয় দেশগুলোর পুনর্গঠন ও ক্ষতিপূরণ দেওয়ার সম্ভাবনা খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সংশ্লিষ্ট সংস্থাগুলোকে ইরানের হামলায় প্রতিবেশী দেশগুলোতে হওয়া ক্ষয়ক্ষতির মূল্যায়নের নির্দেশ দিয়েছেন। ভবিষ্যতে ক্ষতিপূরণ বা পুনর্গঠন তহবিল গঠনে এ মূল্যায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অন্যদিকে, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য যেকোনো চুক্তির অংশ হিসেবে জব্দকৃত অর্থ দ্রুত ছাড়ের দাবি জানিয়েছে। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেছেন, সম্ভাব্য সমঝোতার আওতায় ইরানের জব্দ সম্পদের অন্তত ৫০ শতাংশ অবিলম্বে মুক্ত করতে হবে।

এদিকে ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহসেন রেজায়ি সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি হতে হলে মার্কিন নিষেধাজ্ঞার কারণে আটকে থাকা ২৪ বিলিয়ন ডলার ইরানি সম্পদ ছাড় করতে হবে।

প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলের লেবাননে হামলা বন্ধ না হলে উত্তেজনা প্রশমনের পথে এগোবে না বলে অবস্থান নিয়েছে তেহরান। অন্যদিকে হরমুজ প্রণালি এবং ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের ভবিষ্যৎ নিয়ে খসড়া চুক্তিতে পরিবর্তন চাইছে ওয়াশিংটন। এসব বিষয়ে মতপার্থক্যের কারণে চূড়ান্ত চুক্তি এখনও অনিশ্চিত রয়ে গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

১০

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

১১

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

১২

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

১৩

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

১৪

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

১৫

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

১৬

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

১৭

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

১৮

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

১৯

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

২০
X