কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৬, ০৭:১৩ পিএম
অনলাইন সংস্করণ

অভিবাসনবিরোধী আন্দোলনে উত্তাল বেলফাস্ট, গাড়ি-বাড়িতে আগুন-ভাঙচুর

ক্ষতিগ্রস্ত বাড়ি ও গাড়ি। ছবি : সংগৃহীত
ক্ষতিগ্রস্ত বাড়ি ও গাড়ি। ছবি : সংগৃহীত

উত্তর আয়ারল্যান্ডের শহর বেলফাস্টে অভিবাসনবিরোধী বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে। বিক্ষোভকারীরা সড়ক অবরোধ, বাড়ি-গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরে জড়িয়ে পড়েন। এএফপির প্রতিবেদনে বলা হয়, অভিবাসীর ছুরিকাঘাতে স্থানীয় এক ব্যক্তি নিহতের ঘটনার জেরে বিক্ষোভ শুরু হয়। আন্দোলনকারীরা বেলফাস্টকে অভিবাসীমুক্ত করার দাবি জানান।

ঘটনার সূত্রপাত গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে উত্তর বেলফাস্টের কিনেয়ার্ড অ্যাভিনিউ এলাকায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ৪০ বছর বয়সী এক ব্যক্তির ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালাচ্ছেন এক দুর্বৃত্ত। অভিযুক্ত ব্যক্তি সুদানের নাগরিক। তিনি ২০২৩ সালে আশ্রয়প্রার্থী হিসেবে যুক্তরাজ্যে প্রবেশ করেন।

ঘটনার পরপরই পুলিশ ৩০ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পরে তার বিরুদ্ধে হত্যাচেষ্টা, ধারালো অস্ত্র বহন এবং প্রাণনাশের চেষ্টার অভিযোগে মামলা করা হয়েছে।

কিন্তু এতে সন্তুষ্ট না হয়ে অভিবাসনবিরোধী বিভিন্ন গোষ্ঠী ও ডানপন্থী কর্মীরা বিক্ষোভের ডাক দেয়। মঙ্গলবার সন্ধ্যার পর বেলফাস্টের বিভিন্ন এলাকায় শত শত মানুষ রাস্তায় নেমে আসেন। প্রথমে শান্ত বিক্ষোভ হলেও অভিবাসীদের আবাসিক এলাকা বলে ধারণা করে কয়েকটি বাড়িতে হামলা চালান আন্দোলনকারীদের একাংশ। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

এ ঘটনায় উত্তর আয়ারল্যান্ডের ফার্স্ট মিনিস্টার মিশেল ও’নিল বলেছেন, নিরীহ মানুষকে ঘরবাড়ি থেকে বের করে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দাঙ্গাবাজদের কঠোর ভাষায় নিন্দা করে তিনি বলেন, আইন অমান্য করাকে তিনি কখনো সমর্থন করেন না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাল দলিল দিয়ে টাকা উত্তোলনের চেষ্টা, দুজনের কারাদণ্ড

ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি / তিন নতুন জিরো : শূন্য কার্বন থেকে শূন্য গণতন্ত্র

ডাকবাংলো থেকে মা ও দুই শিশুর মরদেহ উদ্ধার / কালবেলায় সংবাদ প্রকাশের পর আত্মহত্যা থেকে হত্যা মামলা

হাসপাতালকে পরিচ্ছন্ন ও দালালমুক্ত করার ঘোষণা চসিক মেয়রের

১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কিনবে সরকার

সরকারি ভাতা বিতরণে নগদের প্রতি আস্থা অব্যাহত

শেখ মুজিবসহ আ.লীগ নেতাদের নিয়ে লেখা ৩০০ বই জব্দ

বাংলাদেশের ক্রিকেট তারকারা বিশ্বকাপে কে কোন দলের সমর্থক

দেশের মাথাপিছু আয় প্রথমবার ৩ হাজার ডলার ছাড়াল

চিকিৎসকদের বিরুদ্ধে কুৎসার ঘটনা খতিয়ে দেখা প্রয়োজন: ডা. রফিক

১০

হলুদ জার্সিতে সিরাজগঞ্জ শহর মাতালো ব্রাজিল ভক্তরা

১১

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদ্‌যাপিত

১২

পাট গবেষণা ইনসটিটিউটের ‘জাতীয় পরিবেশ পদক, ২০২৫’ অর্জন 

১৩

যমুনা ব্যাংকে চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা

১৪

ফিলিস্তিনিদের জাতিগত নির্মূল বন্ধে বিশ্বকে পদক্ষেপ নেওয়ার আহ্বান অ্যামনেস্টির

১৫

ঝিনাইদহ মেডিকেল কলেজ স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শন

১৬

আড়ংয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি পাসেই আবেদন

১৭

সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য : স্বাস্থ্যমন্ত্রী

১৮

রূপায়ন গ্রুপে চাকরি, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

১৯

আমিরাতের ভিসা নিয়ে সুখবর, চালু হচ্ছে ১৩ ধরনের ওয়ার্ক পারমিট

২০
X