সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১০ জুন ২০২৬, ০৮:০২ পিএম
অনলাইন সংস্করণ

হলুদ জার্সিতে সিরাজগঞ্জ শহর মাতালো ব্রাজিল ভক্তরা

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

ফুটবলের বৃহত্তম আসর ফিফা বিশ্বকাপ-২০২৬ এর পর্দা উঠতে যাচ্ছে বৃহস্পতিবার (১১ জুন)। এই মুহূর্তে সবকিছু ভুলে ফুটবল উন্মাদনায় মেতে উঠেছে যমুনা পাড়ের শহর সিরাজগঞ্জ।

বুধবার (১০ জুন) বিকেলে বিশাল র‌্যালি করেছে ব্রাজিল ভক্তরা। বিকেল সাড়ে ৪টার দিকে শহরের মুজিব সড়কে শহরের বিভিন্ন প্রান্ত থেকে প্রিয় দলের পতাকা হাতে হলুদ জার্সি পড়ে দলে দলে আসতে থাকেন সমর্থকরা।

নারী-পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সের কেউ পায়ে হেঁটে, কেউবা মোটরসাইকেলযোগে ও রিকশায় চেপে র‌্যালিতে অংশ নেয়। র‌্যালির বিশেষ আকর্ষণ ছিল ট্রাকযোগে বিশাল সাউন্ডবক্স নিয়ে ডিজে গানের তালে তালে সমর্থকদের নৃত্য।

ব্রাজিল সমর্থকরা বলেন, আমরা এবার হেক্সা মিশনে নেমেছি। এবার ব্রাজিল দল দারুণ ফর্মে আছে। ইনশাল্লাহ এবার ৬ নম্বর বিশ্বকাপ ঘরে তুলবো আমরা।

অপর এক সমর্থক আর্জেন্টিনার উদ্দেশ্যে বলেন, আমাদের পাঁচটা আছে তাদের তিনটা। তাদের সঙ্গে আমাদের দলের তুলনাই চলে না।

স্বামী জার্মানি, স্ত্রী ব্রাজিল ও মেয়েকে আর্জেন্টিনার জার্সি পড়িয়ে রিকশাযোগে র‌্যালিতে অংশ নেয় একটি পরিবার। জানতে চাইলে জার্মান সমর্থক স্বামী বলেন, স্ত্রী ব্রাজিল সমর্থক তাই তাকে ব্রাজিলের র‌্যালিতে নিয়ে এসেছি। আমি চাই ব্রাজিল ভালো খেলুক তবে জার্মানি ৫ম বিশ্বকাপ জিতুক।

আর্জেন্টিনা সমর্থক মেয়ে বলেন, এবারও আর্জেন্টিনাই কাপ জিতবে।

ব্রাজিল সমর্থক স্ত্রী বলেন, আমাদের ঘরে এখন রীতিমতো গৃহযুদ্ধ লেগে গেছে।

র‌্যালির আয়োজকরা বলেন, আমরা শহরে দেখিয়ে দিতে চাই আর্জেন্টিনার চেয়ে বেশি সমর্থক রয়েছে ব্রাজিলের। আজকে সিরাজগঞ্জ শহর হলুদ জার্সির দোলায় দুলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবিত মাকে মৃত দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ

প্রধানমন্ত্রী আসবেন বলে ভাড়ায় আনা রাস্তার ইট তুলে নিলেন ঠিকাদার

ইস্টার্ন ইউনিভার্সিটিতে কবি ফররুখ আহমদের ১০৮তম জন্মবার্ষিকী উদযাপন

নাহিদকে আইসিসির শাস্তি, নেপথ্যে যে কারণ

পাবনায় আইনশৃঙ্খলার চরম অবনতি, সাত দিনে ৭ খুন

অভিনয়ে ফিরছেন ক্যাটরিনা, তবে বদলে যাচ্ছে পথ

বাংলাদেশ খেলাফত আন্দোলনের নাম ১১ দলীয় জোটে ব্যবহার না করার আহ্বান

বিইউবিটিতে সম্পন্ন হলো ঈদ পরবর্তী শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠান

কৃষি ব্যাংকে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

সৌদিতে ভারতের নতুন রাষ্ট্রদূত অমুসলিম, ভাঙল ৭ দশকের কূটনৈতিক রীতি

১০

জাল দলিল দিয়ে টাকা উত্তোলনের চেষ্টা, দুজনের কারাদণ্ড

১১

ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি / তিন নতুন জিরো : শূন্য কার্বন থেকে শূন্য গণতন্ত্র

১২

ডাকবাংলো থেকে মা ও দুই শিশুর মরদেহ উদ্ধার / কালবেলায় সংবাদ প্রকাশের পর আত্মহত্যা থেকে হত্যা মামলা

১৩

হাসপাতালকে পরিচ্ছন্ন ও দালালমুক্ত করার ঘোষণা চসিক মেয়রের

১৪

১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কিনবে সরকার

১৫

সরকারি ভাতা বিতরণে নগদের প্রতি আস্থা অব্যাহত

১৬

শেখ মুজিবসহ আ.লীগ নেতাদের নিয়ে লেখা ৩০০ বই জব্দ

১৭

বাংলাদেশের ক্রিকেট তারকারা বিশ্বকাপে কে কোন দলের সমর্থক

১৮

দেশের মাথাপিছু আয় প্রথমবার ৩ হাজার ডলার ছাড়াল

১৯

চিকিৎসকদের বিরুদ্ধে কুৎসার ঘটনা খতিয়ে দেখা প্রয়োজন: ডা. রফিক

২০
X