সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩, ০৮:১৩ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনের কারণে চলমান উন্নয়ন ব্যাহত হবে না : পরিকল্পনা সচিব 

ডিজেএফবি কার্যালয় পরিদর্শনে এসে মতবিনিময় সভায় পরিকল্পনা সচিব সত্যজিত কর্মকার। ছবি : কালবেলা
ডিজেএফবি কার্যালয় পরিদর্শনে এসে মতবিনিময় সভায় পরিকল্পনা সচিব সত্যজিত কর্মকার। ছবি : কালবেলা

নির্বাচনের কারণে চলমান উন্নয়ন কার্যক্রম ব্যাহত হবে না বলে জানিয়েছে পরিকল্পনা সচিব সত্যজিত কর্মকার। তিনি বলেন, অর্থছাড় চলমান প্রকল্পগুলো বাস্তবায়নে কোনো সমস্যা হবে না। কারণ এসব প্রকল্পে যথাসময়ে অর্থছাড় হচ্ছে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশন চত্বরে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (ডিজেএফবি) কার্যালয় পরিদর্শনে এসে মতবিনিময় করেন তিনি।

ডিজেএফবির সভাপতি হামিদ-উজ-জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি মাসুম বিল্লাহ। সভা পরিচালনা করেন ডিজেএফবির সাধারণ সস্পাদক সাহনেওয়ার সাইদ শাহিন।

পরিকল্পনা সচিব বলেন, নির্বাচন কমিশন নতুন প্রকল্প গ্রহণ এবং নতুন প্রকল্পের জন্য বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ দিয়েছেন। কিন্তু চলমান প্রকল্প বাস্তবায়নে কোনো সমস্যা নেই। আমি ইতোমধ্যেই বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথাও বলেছি। তিনি বলেন, এখন যেসব প্রকল্প চলছে সেগুলোতে ইতোমধ্যে অর্থছাড়া করা হয়ে গেছে। নির্বাচনের আগের এসব প্রকল্পে নতুন করে অর্থছাড়ের প্রয়োজনীয়তা পড়বে না। তাই নির্বাচনি বিধিনিষেধের প্রভাব প্রকল্প বাস্তবায়নে পড়বে না।

এসময় সাংবাদিকদের উদ্দেশ্যে সচিব বলেন, গণমাধ্যম সবসময়ই দেশ ও জাতির কল্যাণে কাজ করেছে। আমরা সবাই দেশের জন্য কাজ করি। হয়ত কাজের ধরনটা ভিন্ন। তবে এই চত্বরে দেড় বছর কাজ করতে গিয়ে দেখেছি এখানকার কোনো সাংবাদিক ব্যক্তি স্বার্থের জন্য আমার কাছে আসেননি। কিংবা পেশার বাইরে কেউ কোনো সদস্যের (সচিব) কাছে গেছেন সেটিও শুনিনি। ডিজেএফবির সকল সদস্য অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে কাজ করছেন। এটা খুব ভালো লাগে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচ জিতে শেষ আটে যাবে কে, জানাল অপটা

পেনাল্টি পেয়েও গোল করতে পারল না ব্রাজিল

ফেসবুক পোস্টে যুবদল সভাপতির বার্তা

এটাই শেষ বিশ্বকাপ, রোনালদোর ঘোষণা

বিজিবিএ’র ২০২৬-২০২৮ মেয়াদের ৬৬ স্থায়ী কমিটি গঠন

নরওয়ের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

একযোগে ৩৮ বিচারককে বদলি করে প্রজ্ঞাপন জারি

জামায়াতের দুই রুকন বহিষ্কার

ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

২০ শিশুসহ ১০০ ফিলিস্তিনিকে চিকিৎসার জন্য আশ্রয় দিল স্পেন

১০

সেন্টমার্টিনে ট্রলার চলাচল বন্ধ, অনিশ্চয়তায় এইচএসসি পরীক্ষার্থীরা 

১১

নরওয়ের বিপক্ষে মাঠে নামছেন নেইমার?

১২

পানিতে ডুবে প্রাণ গেল দুই স্কুলছাত্রীর

১৩

সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

ব্রাজিল-নরওয়ে ম্যাচ জিতবে কারা, দেখুন ৫ ভবিষ্যদ্বাণী

১৫

মোটরসাইকেলে ঘুরতে গিয়ে প্রাণ গেল ৩ বন্ধুর

১৬

সৌদি আরবে দুই প্রবাসী বাংলাদেশি নিহত

১৭

ফুলবাড়ীয়ায় ৭ কোটি ৪৬ লাখ টাকার প্রশাসনিক ভবনের উদ্বোধন

১৮

সালিশি বৈঠকে মারধরে জাপা নেতার মৃত্যু

১৯

ইরান ইস্যুতে ট্রাম্পের সঙ্গে বিরোধ নিয়ে প্রতিক্রিয়া জানালেন নেতানিয়াহু

২০
X