কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৪, ০৬:০৩ পিএম
আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ০৬:১৭ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্ববাজারে কমছে সোনার দাম

স্পট মার্কেটে সোনার আউন্স ২ হাজার ৩৭৭ দশমিক ৪০ ডলারে কেনাবেচা হচ্ছে সোনা। ছবি : সংগৃহীত
স্পট মার্কেটে সোনার আউন্স ২ হাজার ৩৭৭ দশমিক ৪০ ডলারে কেনাবেচা হচ্ছে সোনা। ছবি : সংগৃহীত

মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদহার দ্রুত কমছে না বলে জানিয়েছেন মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের চেয়ারম্যান জেরোমি পাওয়েল। এতে বিশ্ববাজারে গত কয়েক মাস ধরে অস্থির সোনার বাজারে কমতে শুরু করেছে দাম।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) প্রতিবেদন লেখা পর্যন্ত স্পট মার্কেটে সোনার আউন্স ২ হাজার ৩৭৭ দশমিক ৪০ ডলারে কেনাবেচা হচ্ছে সোনা। এর আগে প্রতি আউন্স সোনা ২ হাজার ৪০০ ডলারের মাইলফলক ছাড়িয়েছিল।

চলতি বছরের শেষের দিকে তিন দফায় সুদহার কমাতে পারে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ- এমনটাই আশা করছিলেন বিশ্লেষক ও বিনিয়োগকারীরা। তবে সুদহার কমানো নিয়ে কোনো তাড়াহুড়ো করতে চান না বলে সাফ জানিয়ে দিয়েছেন ফেড চেয়ার জেরোমি পাওয়েল।

চড়া মূল্যস্ফীতির কারণেই সহসা সুদহার কমানো হবে না বলে জোর দেন তিনি। অর্থাৎ ঋণ নেওয়ার ক্ষেত্রে উচ্চ সুদহার গুনতে হবে আরও কয়েক সপ্তাহ। বছরের শুরু থেকেই মূল্যস্ফীতি কমানোর দিকে নজর দিয়েছে ফেড।

মঙ্গলবার (১৬ এপ্রিল) মার্কিন ও কানাডিয়ান অর্থনীতিবিষয়ক এক প্যানেল আলোচনায় জেরোমি পাওয়েল, মূল্যস্ফীতির বর্তমান চিত্রে নিয়ে আস্থাহীনতায় ভোগার কথা জানান। এক্ষেত্রে মূল্যস্ফীতি যতদিন পর্যন্ত চড়া থাকবে, ততদিন পর্যন্ত প্রয়োজনে বর্তমান সুদের হার ধরে রাখার কথাও জানান তিনি। সুদহার ৫ দশমিক ২৫ থেকে ৫ দশমিক ৫ শতাংশের মধ্যে স্থির আছে। যা বিগত ২৩ বছরের মধ্যে সর্বোচ্চ।

গত সপ্তাহের সরকারি তথ্য বলছে, বছর ব্যবধানে মার্চে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি ছিল ৩ দশমিক ৫ শতাংশ। যা ফেব্রুয়ারিতে ছিল ৩ দশমিক ২ শতাংশ। এ হার ২ শতাংশে রাখার লক্ষ্য নির্ধারণ করেছে ফেডারেল রিজার্ভ।

জানা গেছে, সুদহারে কাটছাঁটের ধারণার ওপর এতদিন বিশ্ববাজারে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী ছিল। তবে ফেড চেয়ার জেরোমি পাওয়েল সুদহার কমানো নিয়ে কোনো তাড়াহুড়ো করতে চান না বলে সাফ জানিয়ে দিয়েছেন। এ সংবাদে কমছে সোনার দাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল যুবকের

দেশে ভয়াবহ হারে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু বাড়ছে: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

ক্লিন শিটের রেকর্ড গড়ে ও চেকিয়ার বিদায়ঘণ্টা বাজিয়ে নকআউটে মেক্সিকো

চট্টগ্রাম বন্দরের অকশন শেডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

ইরান ইস্যুতে উপসাগরীয় মিত্রদের স্বার্থ রক্ষার আশ্বাস যুক্তরাষ্ট্রের

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় চীন-বাংলাদেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় বিধ্বংসী পরিস্থিতির আশঙ্কা ট্রাম্পের, সহায়তায় প্রস্তুত যুক্তরাষ্ট্র

‘মসজিদের মাইকে ঘোষণা’ দিয়ে যুবককে পিটিয়ে হত্যা

ভেনেজুয়েলায় শতাব্দীর শক্তিশালী ভূমিকম্পের কারণ কী?

বিশ্বকাপের আনন্দ বাড়াতে ব্রাজিলে সরকারি ছুটি ঘোষণা

১০

ফ্রান্সে গরম থেকে বাঁচতে পানিতে নেমে ৪০ জনের মৃত্যু

১১

অনন্য হ্যাটট্রিক রেকর্ডের কাছে ভিনিসিয়ুস, গড়লেন অসাধারণ কীর্তি

১২

ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর ঘোষণা ব্রাজিল-আর্জেন্টিনার

১৩

পিপলস ইনস্যুরেন্সের ১০.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

১৪

ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়লেন নেইমার

১৫

 ডলারে তেল বিক্রির সুযোগ পেতে পারে ইরান: মার্কিন অর্থমন্ত্রী

১৬

চীনে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট’ সম্মেলন অনুষ্ঠিত

১৭

চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

১৮

সীমান্তে ‘লাইট বন্ধ করে’ ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

১৯

কোরিয়ানদের হারিয়ে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা

২০
X